Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সঞ্জু নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে ব্যর্থ হলেও বল হাতে প্ৰাক্তন দলের বিরুদ্ধে জ্বলে উঠলেন জাদেজা (Ravindra Jadeja)।
জাদেজার গান সেলিব্রেশন (Ravindra Jadeja)
‘Down the Memory Lane’, পরিচত এই লাইনটা কমবেশি সবাই জানি। স্মৃতির অলিন্দে ঘুরতে ঘুরতে এমন একটা সময় বা জায়গায় এসে দাঁড়াই যেখান থেকেই হয়ত শুরু করেছিলাম। গ্রাম ছেড়ে শহরে আসা ছেলে-মেয়েরা অথবা দেশ ছেড়ে বিদেশে, আজ যতই প্রতিষ্ঠিত বা বিখ্যাত হোক আজও সেই ছেড়ে আসা বাড়িটার দিকে তাকালে কিছিক্ষণ থমকে দাঁড়ায় (Ravindra Jadeja)।
‘মন্নত’, ল্যান্ডস এন্ড। যেখানে এই কথাটি লেখা আছে সেখানেই কাতারে কাতারে মানুষ আসেন একবার শুধু এই বাড়ির মালিককে দেখতে। শুরুর দিকে ‘সার্কাস’ ও ‘ফৌজি’-র মতো টেলিভিশন সিরিয়ালে অভিনয় থেকে আজ ভারতের অন্যতম সুপারস্টার শাহরুখ খান। এই বাংলোটি ইয়েস বস সিনেমার শুটিংয়ের সময় পছন্দ হয় এবং কেনেন। আজও হয়ত বাড়ির কোথাও দাঁড়ালে ভিড় করে আসে অনেক পুরনো স্মৃতি। ঠিক যেমন রাজস্থানের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় জাদেজাকে একসময় বেশ আবেগতাড়িত হয়ে পড়তে দেখা যায়। চেন্নাইয়ের সমর্থকরা যখন তাঁর নাম ধরে চিৎকার করতে থাকেন তখন তিনিও হয়ত হেঁটে এসেছিলেন স্মৃতির স্মরণীতে। কিন্তু নিজের কাজে কোনও গাফিলতি করেননি।

রাজস্থান রয়্যালস নিজেদের আইপিএল অভিযান শুরু করেছে দাপটের সঙ্গে। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ে রীতিমতো হেলায় উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন বৈভব-জাদেজার। বৈভবের পাশাপাশি নজর ছিল জাদেজার দিকে। তার মধ্যে একটা বড় কারণ হলো চেন্নাইয়ের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন জাদেজা কিন্তু আজ তিনি রাজস্থানের দলে আর মাঠে নেমেছেন চেন্নাইয়ের বিরুদ্ধে। আবেগ থাকলেও নিজের দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন। দুটি উইকেট নিলেন এবং শিবম দুবেকে আউট করে ‘গান’ সেলিব্রেশন করেন তিনি (Ravindra Jadeja)।

ম্যাচ শেষে, সুরেশ রায়না এবং অনিল কুম্বলে রাজস্থান রয়্যালসের তারকা জাদেজাকে এই বিষয়ে জিজ্ঞেসও করেন, ‘জাড্ডু, এটা কি নতুন সেলিব্রেশন?’ জবাবে রাজস্থান রয়্যালসের তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি যখন সিএসকে হয়ে খেলতাম, তখন থেকেই এই সেলিব্রেশনটা করতাম। ভাবলাম আবার শুরু করা যাক।’ তিনি আরও যোগ করেন, ‘আমি জানতাম শিবম দুবে প্রথম বল থেকেই স্পিনারদের মারতে চায়। এটা আমার মাথায় ছিল। কিন্তু একই সঙ্গে দুবে ভাবছিল যে, যদি ওর উইকেট পড়ে যায়, তাহলে সিএসকে-র মিডল অর্ডার ভেঙে যাবে। আমি শুধু ইতিবাচক মানসিকতা নিয়ে বল করতে চেয়েছিলাম।’
সোমবার ধোনিহীন চেন্নাই ১২৭ রানে বান্ডিল হয়ে যায়। রান তাড়া করতে নেমে নিজের বিধ্বংসী ফর্মে স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন বৈভব সূর্যবংশী। ১৭ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। অন্যদিকে যশস্বী জয়সওয়াল ঠান্ডা মাথায় ম্যাচ এগিয়ে নিয়ে যেতে থাকেন। দুজনের মধ্যে বেশ কয়েকবার কথা বলতে দেখা যায়। তাঁদের মধ্যে কী কথা হয়েছিল সেটা ফাঁস করলেন বৈভব স্বয়ং (Ravindra Jadeja)।

চেন্নাইয়ের বিরুদ্ধে বৈভব মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি করেন। যা আইপিএল-এ রাজস্থানের হয়ে দ্বিতীয় দ্রুততম অর্ধ শতরান এটি। বাঁ হাতি এই ব্যাটসম্যান ১৭ বলে চারটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে করেন ৫২ রান।
আরও পড়ুন: Mamata BJP EC: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার নিষিদ্ধ করার দাবি: নির্বাচন কমিশনে নালিশ বিজেপির
পাওয়ার-প্লেতে যত বেশি সম্ভব রান তোলাই ছিল রাজস্থানের প্রধান লক্ষ্য। বৈভব বলেন, ‘পরিকল্পনা ছিল পাওয়ার-প্লেতে দ্রুত রান করা। শুরুতে উইকেটে বল একটু থেমে আসছিল, কিন্তু পরে ব্যাটিং সহজ হয়ে যায়।’ খেলার শেষে খালিল আহমেদের জার্সিতে থাকা সিএসকে লোগোয় জাদেজার চুম্বন করার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই সঙ্গে-সঙ্গে সেটা ভাইরাল হয়ে যায়। অনেককেই সেই ছবি আবেগতাড়িত করে তোলে।
ম্যাচের পর চেন্নাই থেকে রাজস্থানে যোগ দেওয়ার প্রসঙ্গে জাদেজা বলেন, ‘শুরুতে একটু কঠিন ছিল, কারণ আমি প্রায় ১২–১৩ বছর চেন্নাইয়ের হয়ে খেলেছি, তাই স্বাভাবিকভাবেই এটা একটা আবেগঘন সময় ছিল। কিন্তু পরে আমি ভাবলাম, এটাও জীবনেরই একটি অংশ। আর ভাল ব্যাপার হলো, আমি সেই দলে ফিরেছি যে দলের হয়ে আমি আমার প্রথম আইপিএল শিরোপা জিতেছিলাম (Ravindra Jadeja)।’


