Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: স্বাস্থ্যকর খাবারের কথা উঠলেই (Raw Vegetables) অনেকেই কাঁচা সবজি, স্যালাড বা স্মুদির কথা বলেন। ভিটামিন ও খনিজে ভরপুর হওয়ায় এগুলিকে অনেক সময় ‘সুপার স্বাস্থ্যকর’ খাবার হিসেবেও ধরা হয়। তবে চিকিৎসকদের মতে, সব সবজি কাঁচা খাওয়া নিরাপদ নয়। কিছু সবজি কাঁচা অবস্থায় খেলে শরীরে সংক্রমণ, হজমের সমস্যা এমনকি স্নায়ুতন্ত্রের জটিল রোগের ঝুঁকিও তৈরি হতে পারে। তাই কয়েকটি সবজি অবশ্যই রান্না করে খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
পালং শাক (Raw Vegetables)
এই তালিকায় প্রথমেই রয়েছে পালং শাক (Raw Vegetables)। পুষ্টিগুণে ভরপুর এই শাকে আয়রন, ফাইবার, ভিটামিন এ এবং ভিটামিন কে রয়েছে। কিন্তু মাটির খুব কাছাকাছি জন্মানোর কারণে এতে অনেক সময় ক্ষতিকর ব্যাকটেরিয়া বা পরজীবীর ডিম থাকতে পারে। সাধারণভাবে ধুলেও সেগুলি পুরোপুরি দূর নাও হতে পারে। ফলে কাঁচা পালং শাক খেলে পেটের সংক্রমণ, পেট ব্যথা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া এতে থাকা অক্সালেট বেশি পরিমাণে শরীরে গেলে কিডনিতে পাথরের ঝুঁকিও বাড়াতে পারে। রান্না করলে এই ঝুঁকি অনেকটাই কমে।

বাঁধাকপি (Raw Vegetables)
বাঁধাকপিও অনেক সময় স্যালাডে কাঁচা খাওয়া হয়। কিন্তু এর পাতার ভেতরে কখনও কখনও পরজীবীর ডিম থাকতে পারে। খাবারের সঙ্গে তা শরীরে ঢুকলে স্নায়ুতন্ত্রে সংক্রমণের আশঙ্কা তৈরি হয়। তাই ভালোভাবে রান্না করে খাওয়াই নিরাপদ।

বেগুন
আরেকটি পরিচিত সবজি বেগুন। এতে স্বাভাবিকভাবেই ‘সোলানিন’ নামের একটি রাসায়নিক উপাদান থাকে। কাঁচা অবস্থায় বেশি পরিমাণে এটি শরীরে গেলে বমি ভাব বা পেটের অস্বস্তি তৈরি হতে পারে। তবে রান্নার সময় তাপে এই উপাদানের প্রভাব অনেকটাই কমে যায়।

আরও পড়ুন: Iranian Women Football Team: ‘ওরা বীরাঙ্গনা’, ইরানের মহিলা দলকে সমর্থন প্রাক্তন কোচের
চিকিৎসকদের মতে, সবজি শুধু পুষ্টিকর হলেই যথেষ্ট নয়, তা কীভাবে প্রস্তুত করা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। তাই পালং শাক, বাঁধাকপি ও বেগুন কাঁচা না খেয়ে ভালোভাবে ধুয়ে রান্না করে খাওয়াই সবচেয়ে নিরাপদ।


