Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কালো আর্মব্যান্ড পরার পাশাপাশি ১১ নম্বর জার্সি পরে খেলবেন কোহলিরা (RCB)।
পদপিষ্টে মৃতদের শ্রদ্ধার্ঘ্য আরসিবি-র (RCB)
২৮ তারিখ আইপিএল-এর প্রথম ম্যাচেই নামতে চলেছেন বিরাট কোহলিরা। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৫ সালে অবশেষে আইপিএল-এর খেতাব জিতেছিল আরসিবি। একদিকে যেমন সেই খেতাব জয়ের আনন্দে বিভোর ছিল সমর্থকরা অন্যদিকে নেমে এসেছিল দুর্ঘটনার কালো মেঘ। সেই সময়েই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। এবার সেই ভক্তদের কথা ভেবে বড় উদ্যোগ নিলো আরসিবি (RCB)।
গত বছর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ট্রফি জয়ের আনন্দে সামিল হয়েছিল অগুণিত সমর্থক। সেই সময় জয়ের এই মুহূর্ত উদযাপনের সময় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় ১১ জন সমর্থকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনাকে স্মরণ করতেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফে।
প্রথম খেতাব জয়ের স্বাদ বরাবরই অন্যরকম। ২০২৫ মরশুমে আইপিএল ট্রফি জিতে আরসিবি উদযাপনে মাতে। সেই আনন্দে সামিল হয় হাজার হাজার সমর্থক। সেই আনন্দের মুহূর্ত শোকে পরিণত হতে বেশি সময় নেয়নি। স্টেডিয়ামের বাইরে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জন সমর্থকের (RCB)।

সেই কথা মাথায় রেখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচেই সেই ১১ জন সমর্থককে সম্মান জানাবে। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী প্র্যাকটিসে সব ক্রিকেটার ১১ নম্বর জার্সি পরবেন, ম্যাচে খেলবেন কালো আর্মব্যান্ড পরে, স্টেডিয়ামে স্থায়ী ভাবে ১১টি আসন সংরক্ষণের পরিকল্পনা রয়েছে বলেই খবর। ২৮ মার্চ আরসিবি-র প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে। ম্যাচের আগে এক মিনিটের নীরবতা পালন করা হবে। স্কোরবোর্ডে ভেসে উঠবে সেই নামগুলো। থাকবে স্মৃতিসৌধ।

আরও পড়ুন: China Dogs: হারিয়ে গিয়েও বাড়ি ফিরল ‘ওরা’, পথ দেখাল পুঁচকে কর্গি
কর্ণাটক ক্রিকেট সংস্থার সিদ্ধান্ত তাই শুধুই আয়োজনের অংশ নয় বরং আগেরবারের ভুল থেকে নতুন উপলব্ধি। তাঁদের ভুলে না গিয়ে স্মরণে রাখাই মূল উদ্দেশ্য। কিছু নীরবতা হয় শব্দের থেকেও বেশি তীব্র।
রিপোর্ট অনুযায়ী, এই ম্যাচে দর্শকসংখ্যা কম রাখা হবে। স্টেডিয়ামের সাধারণ দর্শকাসন রয়েছে ৩৫,০০০–৪০,০০০, তবে এই ম্যাচে তা কমিয়ে প্রায় ২৮,০০০ করা হচ্ছে বলেই রিপোর্টে প্রকাশ। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো এবং নিরাপত্তা আরও মজবুত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (RCB)।


