Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা সফরে এসে তীব্র রাজনৈতিক (Rekha Gupta) বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তাঁর মন্তব্য, দিল্লিতে যেমন অরবিন্দ কেজরিওয়াল-এর অধ্যায়ের সমাপ্তি ঘটেছে, তেমনই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের-র সময়ও নাকি ফুরোতে চলেছে। দুই নেতাকে একই সূত্রে বেঁধে তাঁর অভিযোগ, সরকারি প্রকল্পে জনগণের অর্থ খরচ হলেও প্রচারের আলো কুড়োতে নিজেদের নামই সামনে রাখেন তাঁরা।
রেখার দাবি (Rekha Gupta)
‘ভাইয়া’ ও ‘দিদি’ সম্বোধন করে রেখা কটাক্ষ (Rekha Gupta) করেন, দিল্লিতে পরিবর্তন এসেছে, বাংলাতেও সেই হাওয়া বইবে। তাঁর দাবি, কেন্দ্র থেকে উন্নয়নের জন্য বিপুল অর্থ বরাদ্দ হলেও সেই সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। অর্থ কোথায় যাচ্ছে, তার হিসাব চেয়ে প্রশ্ন তোলেন তিনি। নারী নিরাপত্তা ইস্যুতেও রাজ্য সরকারকে আক্রমণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Rajasthan BJP Leader: সংখ্যালঘু হবার অপরাধ, কম্বল বিলি করলেন না বিজেপি নেতা!
তাঁর বক্তব্য, একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বাংলায় নারীরা নিরাপদ নন-এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। মহিলাদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

দিল্লি মডেলের অনুসরণ?
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রেখা গুপ্তার দাবি, এ রাজ্যে সন্ত্রাস ও গুন্ডারাজের অবসান ঘনিয়ে এসেছে। তাঁর কথায়, পরিবর্তনের আকাঙ্ক্ষা এখন স্পষ্ট। সাধারণ মানুষের কণ্ঠ আর রোধ করা যাবে না। রাজনৈতিক মহলের মতে, ‘দিল্লি মডেল’-কে সামনে রেখে বাংলায় সংগঠন জোরদার করার বার্তাই দিলেন রেখা। টানা চতুর্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্যে যখন তৃণমূল নেতৃত্ব তৎপর, তখন দিল্লির মুখ্যমন্ত্রীর এই সরাসরি আক্রমণকে বিজেপির নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই দেখা হচ্ছে।


