Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সারা বছর ধরে ভক্তদের ঢল নামে শ্রীজগন্নাথ ধামের মূল মন্দিরে (Renovation of Gundicha Temple)। কিন্তু উল্টো চিত্র দেখা যায় পুরীর বিখ্যাত গুন্ডিচা মন্দিরে যা ‘মাসির বাড়ি’ নামেই বেশি পরিচিত। রথযাত্রার সময় ছাড়া বছরের বাকি সময়ে প্রায় ফাঁকা পড়ে থাকে এই ঐতিহাসিক স্থান। তবে এবার সেই চিত্র বদলাতে চলেছে। আমূল সংস্কার ও উন্নয়ন ঘটবে গুন্ডিচা মন্দিরে, যা সারা বছরই খোলা থাকবে ভক্ত ও পর্যটকদের জন্য।

এখানেই জগন্নাথের জন্মস্থান (Renovation of Gundicha Temple)
ভক্তদের মতে, গুন্ডিচা মন্দিরই প্রভু জগন্নাথের জন্মস্থান। প্রতি বছর রথযাত্রার সময় প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এখানেই বিশ্রাম নেন সাত দিন ধরে। তাই মন্দিরটির ধর্মীয় গুরুত্ব অপরিসীম। গত রথযাত্রায় মন্দিরের পশ্চিমদিক বা সামনের অংশে সংস্কারের কাজ করা হয়েছিল। এ বছর মন্দিরের অন্যান্য তিন দিকেও ব্যাপক উন্নয়ন ও সংস্কার চালানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন ।

বিস্তৃত মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে (Renovation of Gundicha Temple)
শুধু বাইরের সৌন্দর্যবর্ধন নয়, মন্দিরের ভেতরকার অংশেও চলছে সংস্কারের প্রস্তুতি। SJTA সূত্রে জানা গিয়েছে, মন্দিরের সামগ্রিক উন্নয়নের জন্য একটি বিস্তৃত মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। এই পরিকল্পনায় মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে আশেপাশের এলাকাও অন্তর্ভুক্ত থাকবে। লক্ষ্য গুন্ডিচা মন্দিরকে এমনভাবে সাজানো যাতে ভক্তরা শুধু রথযাত্রার সময়ই নয়, সারা বছরই এখানে আসতে পারেন।
জবরদখলমুক্ত করা হবে মন্দির চত্বর (Renovation of Gundicha Temple)
SJTA প্রশাসক অরবিন্দ পাধী জানিয়েছেন, মন্দিরের তিনটি দিক বর্তমানে জবরদখল হয়ে রয়েছে। এতে সংস্কার ও উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। তাই পুরী পুরসভার নির্বাহী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে ওই এলাকাকে অবিলম্বে জবরদখলমুক্ত করতে। পাধী বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হল গুন্ডিচা মন্দিরের পবিত্রতা বজায় রাখা এবং মন্দিরের ঐতিহ্য রক্ষা করা।”
নতুন প্রবেশদ্বার ও নান্দনিক নকশা (Renovation of Gundicha Temple)
নৃসিংহ মন্দিরের কাছে মন্দিরের উত্তর দিকের প্রবেশদ্বার নতুন করে তৈরি করারও পরিকল্পনা করা হয়েছে। প্রশাসনের লক্ষ্য প্রবেশপথের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করা। এজন্য একটি নতুন নকশাও তৈরি হচ্ছে। এই সংস্কারের ফলে মন্দিরে প্রবেশ আরও সহজ ও মনোরম হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: Bengaluru Transgender: ন্যাড়া করে ‘শিক্ষা’ না প্রতিশোধ? তৃতীয় লিঙ্গের নিরাপত্তা কোথায়?
দর্শনার্থীদের অনুমতি মিলবে
শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন কমিটির সদস্য মধুসূদন সিংহারী জানিয়েছেন, “সংস্কারকাজ শেষ হলেই গুন্ডিচা মন্দির সারা বছরই ভক্তদের জন্য খোলা থাকবে। তাঁরা এখানে এসে মন্দির পরিক্রমাও করতে পারবেন।” প্রশাসনের আশা, এর ফলে পুরীতে ভক্ত ও পর্যটকদের আগমন আরও বাড়বে, এবং জগন্নাথ সংস্কৃতির ঐতিহ্য সারা বছর ধরে জীবন্ত থাকবে।



