Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আরজি করে লিফট বিভ্রাটে মৃত্যু। এই ঘটনায় আজ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পোঁছেছিল ফরেনসিক টিম (RG Kar Forensic)। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার বিল্ডিং থেকে নমুনা সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে।
তদন্তে লালবাজারের গোয়েন্দা বিভাগ (RG Kar Forensic)
ঘটনাস্থলের ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করা হয়েছে। তদন্তে এবার নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ। অন্যদিকে এই ঘটনায় যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের ২৭ শে মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত।
হঠাৎ করেই লিফট বিভ্রাট
আদালত সূত্রের খবর, লিফটে করে উপরে উঠছিলেন মৃত ওই বছর ৪০-এর ব্যক্তি অরূপ বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী ও তাঁর ৪ বছরের ছেলে। সেই সময় হঠাৎই লিফট নামতে শুরু করে নিচের দিকে। বেসমেন্টে গিয়ে লিফটের দরজা খুললেও বাইরের গেটে তালা থাকায় বের হতে পারেননি।
খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ (RG Kar Forensic)
এরপরই ঘটে দুর্ঘটনা। অরূপের স্ত্রী ও সন্তান লিফটের গর্তে পড়ে গেলেও, অরূপ লিফ্টের দরজায় আটকে যান। সেই অবস্থাতেই লিফট উপরের দিকে আবার উঠতে শুরু করে। সব মিলিয়ে আদতে কি হয়েছিল সেই ঘটনার তদন্তে গোয়েন্দারা। খতিয়ে দেখা হচ্ছে সেই সময়ের সিসিটিভি ফুটেজ।
আরও পড়ুন: DM Bunglow: বাংলো ছাড়ছেন না বদলি হওয়া ডিএম-রা, ডেডলাইন বেঁধে দিল ক্ষুব্ধ কমিশন
স্বাস্থ্যভবনের রিপোর্ট তলব (RG Kar Forensic)
লিফট দুর্ঘটনায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য ভবন। কেন মেরামতি চলাকালীন লিফট চালানো হচ্ছিল? কেন মিলল না সময়মতো সাহায্য? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে সোমবারের মধ্যে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন।



