Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী (Rinku Mazumder) তালিকা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তারই মধ্যে সামনে এল বিজেপির অন্দরমহলের এক নতুন বিতর্ক। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পরই ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। নিউটাউন-রাজারহাট কেন্দ্র থেকে লড়াই করার ইচ্ছা থাকলেও তালিকায় তাঁর নাম না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
হতাশ রিঙ্কু (Rinku Mazumder)
শুক্রবার সরাসরি সল্টলেকে বিজেপির (Rinku Mazumder) রাজ্য দফতরে পৌঁছে যান রিঙ্কু। সেখানে গিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি। তাঁর বক্তব্য, প্রার্থী হওয়ার জন্য আগেই দলের কাছে আবেদন করেছিলেন এবং প্রয়োজনীয় নথিও জমা দিয়েছিলেন। কিন্তু সবকিছুর পরও তাঁকে প্রার্থী না করায় তিনি বিস্মিত ও হতাশ।
রিঙ্কু মজুমদারের দাবি (Rinku Mazumder)
রিঙ্কু মজুমদারের দাবি, তিনি বহু বছর ধরেই দলের সঙ্গে যুক্ত। এমনকি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর পরিচয় হওয়ার আগেই তিনি সক্রিয়ভাবে বিজেপির রাজনীতিতে অংশ নিয়েছেন। তাই তাঁর প্রত্যাশা ছিল, দল তাঁর দীর্ঘদিনের কাজের মূল্য দেবে। বিশেষ করে রাজারহাট-নিউটাউন এলাকার বাসিন্দা হওয়ায় সেখান থেকেই লড়ার ইচ্ছা ছিল তাঁর।
আরও পড়ুন: Chuck Norris: অ্যাকশন দুনিয়ার মহারথীর বিদায়, প্রয়াত চাক নরিস
এদিকে, যে প্রার্থীকে ওই কেন্দ্রে মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন রিঙ্কু। তিনি অভিযোগ করেছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে আর্থিক অনিয়মের একাধিক প্রশ্ন রয়েছে, যা দলের ভাবমূর্তির উপর প্রভাব ফেলতে পারে। যদিও এ বিষয়ে বিজেপির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


