Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআর লজ্জাজনকভাবে হারলেও রেকর্ড গড়লেন রিঙ্কু-ফিন অ্যালেন (Rinku Singh)।
একাধিক রেকর্ড নাইটদের (Rinku Singh)
২০২৬ আইপিএল-এর শুরুটা কলকাতার জন্য হতাশার। প্রথম দুই ম্যাচেই লজ্জাজনক হার। টানা দুই ম্যাচ হেরে চাপে নাইট শিবির। প্রথম ম্যাচে ২০০ প্লাস রান করেও লড়াই করতে পারেনি আর দ্বিতীয় ম্যাচে ২২৭ রানের জবাবে ১৬১ রানে গুটিয়ে যায় নাইটদের ইনিংস। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ব্যর্থতা দেখেছে কলকাতার সমর্থকরা। তবে দলের হারের পরেও কিছু রেকর্ড গড়েন নাইটরা (Rinku Singh)।

যেকোন খেলার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো দলের ফিল্ডিং। সেই ফিল্ডিংয়ের জন্য আন্তর্জাতিক ম্যাচে হোক বা আইপিএল, অন্যতম সেফ হ্যান্ড রিঙ্কু সিং। তাঁর হাত থেকে ক্যাচ মিস যেন এক অসম্ভব। হায়দরাবাদের বিরুদ্ধে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন তিনি। আইপিএল-এর ইতিহাসে কেকেআর-এর হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়লেন রিঙ্কু। পিছনে ফেলে দিলেন আন্দ্রে রাসেলকে। রিঙ্কুর ক্যাচের সংখ্যা ৪১ এবং রাসেলের ৪০। ধারাবাহিক পারফরম্যান্স ও নিরাপদ হাতে ক্যাচ নেওয়ার দক্ষতার জন্য রিঙ্কু এখন দলের অন্যতম নির্ভরযোগ্য ফিল্ডার। এছাড়াও তালিকায় রয়েছে নারিন, জার্ ক্যাচের সংখ্যা ৩৬।

ইডেনে কলকাতার ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও কিছুটা লড়াই করার চেষ্টা করেন রিঙ্কু। পাঁচ নম্বরে নেমে ২৫ বলে ৩৫ রান করেন, যেখানে ছিল ৪টি চার ও ১টি ছয়। তাঁর সঙ্গে অঙ্গকৃষ রঘুবংশী (৫২) কিছুটা প্রতিরোধ গড়লেও ম্যাচ জেতাতে পারেননি (Rinku Singh)।

আরও পড়ুন: Weather India: পাকিস্তানের মেঘে ভারতে ঝমঝমিয়ে বৃষ্টি! হাওয়া অফিসের বড় আপডেট
রেকর্ড গড়লেন ফিন
দ্বিতীয় ম্যাচের শুরুতেই নজর কাড়েন নিউ জিল্যান্ড তারকা ফিন অ্যালেন। ইনিংসের প্রথম ওভারের ৫ বলে ২৪ রান করে তিনি IPL ইতিহাসে প্রথম ওভারে সর্বোচ্চ রান করা বিদেশি ব্যাটার হয়ে ওঠেন। যার মধ্যে রয়েছে ৩টি চার এবং ২টি ছয়। এর আগে এই রেকর্ড ছিল ক্যারিবিয়ান তারকা সুনীল নারিনের (২১ রান, ২০১৮)। তবে অ্যালেনের এই বিস্ফোরক শুরু সত্ত্বেও দলের সামগ্রিক ব্যর্থতার কারণে কেকেআর দ্বিতীয় ম্যাচেও জিততে পারেনি (Rinku Singh)।


