Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এর আগে দায়িত্ব বাড়ল বিশ্বকাপজয়ী রিঙ্কুর (Rinku Singh)।
কেকেআর-এর সহ অধিনায়ক রিঙ্কু (Rinku Singh)
নাইট বললেই মাথায় আসে মধ্যযুগীয় বর্মধারী যোদ্ধাদের কথা। যাঁরা তাঁদের পরাক্রমে জয় ছিনিয়ে নিতে পারে অবলীলায়। কিছু কিছু সময় নাইট যোদ্ধারা এতটাই অপ্রতিরোধ্য হয়ে ওঠে যে তাঁদের হারানো প্রায় অসম্ভব। যার অন্যতম কারণ হলো এঁদের মনের জোর। সেই মনের জোরের কাছেই বলা যায় হার মানতে বাধ্য হয় সকল প্রকার প্রতিকূলতা (Rinku Singh)।
রিঙ্কু সিং, নামটা শুধু ক্রিকেটারের না এ এক যোদ্ধার নাম। ব্যাট হাতে যেমন তিনি ফিনিশার, তেমন ফিল্ডিংয়েও দক্ষ তিনি। কেকেআর-র হয়ে জয় ছিনিয়ে এনেছেন বহু কঠিন পরিস্থিতিতে। শুধুমাত্র কলকাতার না ভারতের ক্রিকেটে অন্যতম উজ্জ্বল নক্ষত্র রিঙ্কু। এবার কলকাতার হয়ে নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে রিঙ্কু সিংকে।
কলকতার এই দীর্ঘদিনের অন্যতম নাইট রিঙ্কু। যিনি যখনই দলের হয়ে সুযোগ পেয়েছেন নিজের অবদান রেখেছেন। এবার সেই রিঙ্কুকেই দেওয়া হলো দলের ডেপুটি পদ। রাহানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলের সহ অধিনায়কের ভূমিকা সামলাবেন জাতীয় দলের তারকা রিঙ্কু সিং (Rinku Singh)।

আরও পড়ুন: Aamir Khan: গৌরীর আঙুলে হিরের আংটি, গোপনে বাগদান সেরে ফেললেন আমির
২০২৬ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রিঙ্কু। কিন্তু সেও এক নিঃশব্দ লড়াই। বাবার প্রয়াণের পর বাড়ি ফায়ার এলেও নিজের কর্তব্য ভোলেননি এই নাইট। একদিকে ব্যক্তিগত শোক আর অন্যদিকে ন্যাশনাল ডিউটি। কিন্তু সেই যন্ত্রণা চেপে রেখেই ছিলেন দলের সঙ্গী হয়ে। আর এবার কেকেআর-এর এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই খুশি সমর্থকরা।

গত মরশুমের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য এবার নাইট শিবিরের। সেই মতো দলেও আনা হয়েছে মূল পরিবর্তন। দলের কোচের ভূমিকায় রয়েছেন অভিষেক নায়ার। দলের সহকারী কোচ শেন ওয়াটসন। মেন্টর দলে রয়েছেন ব্র্যাভো, বিশলা। তবে এই মরশুমেও দল অধিনায়ক হিসেবে ভরসা রেখেছে রাহানের উপর। এবার রিঙ্কুর কাঁধে নতুন দায়িত্ব (Rinku Singh)।

ইতিমধ্যেই দলের সাথে যোগ দিতে শহরে হাজির হয়েছেন দুই ক্যারিবিয়ান তারকা। দীর্ঘদিনের দুই সঙ্গী রাসেল এবং নারিন। এই দুই নাইট দলের হয়ে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দলের জন্য। তবে এবার দুজনকে দেখা যাবে দুই ভূমিকায়। রাসেল থাকবেন দলের পাওয়ার কোচ হিসেবে এবং নারিন থাকবেন তাঁর আগের ভূমিকায়। তবে সব মিলিয়ে বলা যায় কলকাতা তাদের পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামতে চলেছেন। এবার দেখার কেকেআর আইপিএল ট্রফি জিতে সমর্থকদের আশাপূরণ করতে পারে কিনা।


