Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: স্বস্তির মাঝেই ভারতীয় ড্রেসিংরুমে বড় দুঃসংবাদ! শুক্রবার সকালে প্রয়াত হলেন রিঙ্কু সিংয়ের বাবা (Rinku Singh)। টিম হোটেল ছেড়ে বাড়ি ফিরলেন ভারতীয় ব্যাটার। বিশ্বকাপের পরবর্তী ম্যাচে রিঙ্কুর খেলা নিয়ে তৈরি হল চরম অনিশ্চয়তা।
প্রয়াত হলেন রিঙ্কু সিংয়ের বাবা (Rinku Singh)
২৪ ঘণ্টাও কাটেনি, জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রেখেছে ভারত। কিছুটা স্বস্তিও ফিরেছে ভারতীয় ড্রেসিংরুমে। কিন্তু সেই স্বস্তি দীর্ঘক্ষণ স্থায়ী হল না। স্বস্তির মাঝেই ভারতীয় ড্রেসিংরুমে এল দুঃসংবাদ। প্রয়াত হলেন রিঙ্কু সিংয়ের বাবা। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে দলে থাকলেও জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পাননি রিঙ্কু। দক্ষিণ আফ্রিকার ম্যাচে হারের পরই বাবার শারীরিক অবনতির খবর পেয়ে বাড়ি ফেলেছিলেন রিঙ্কু। জিম্বাবোয়ে ম্যাচের আগে আবারও দলের সঙ্গে যোগ দেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে আর বাবার পাশে থাকা হল না ভারতীয় এই বিধ্বংসী বাঁহাতি ব্যাটারের (Rinku Singh)।
দীর্ঘদিন ধরেই চতুর্থ স্টেজ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন রিঙ্কুর বাবা। দীর্ঘদিন ধরেই গ্রেটার নয়ডার এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ কয়েকদিন ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি। তবে সেই লড়াই আর লড়তে পারলেন না। শুক্রবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার সকালেই টিম হোটেলে বাবার প্রয়াণের খবর পান রিঙ্কু। ভারতীয় দল সূত্রে খবর, দুঃসংবাদ শোনা মাত্রই টিম হোটেল ছেড়ে বাড়ি বাড়ি ফিরে গিয়েছেন রিঙ্কু। আগামী পয়লা মার্চ ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার হিটের ডু অর ডাই ম্যাচে নামছে ভারত। এই ম্যাচে যে-ই জিতবে সেই পৌঁছে যাবে সেমিফাইনালে। এই পরিস্থিতিকে বিশ্বকাপের এই ম্যাচ বা পরবর্তী ম্যাচগুলো রিঙ্কু খেলবেন কিনা, তা নিয়ে তৈরি হল চরম অনিশ্চয়তা।
আরও পড়ুন: WhatsApp Web Down: হঠাৎ অচল হোয়াটসঅ্যাপ ওয়েব, আইফোনে বারবার ব্যর্থ লগ-ইন
অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে ভারতীয় দলের জায়গা করে নিয়েছেন রিঙ্কু। তাঁর বাবা খানচন্দ সিং আলিগড়ের এলপিজি গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ করতেন। চরম অর্থ কষ্টের মধ্যেও ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নপূরণে কোনও খামতি রাখেননি তিনি। ভারতীয় ক্রিকেটারের পিতৃবিয়োগে সমবেদনা জানিয়েছেন দেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা (Rinku Singh)।


