Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরোয়া ক্রিকেটে অনবদ্য ছন্দে রিঙ্কু সিংহ। উত্তরপ্রদেশের হয়ে শতরান করলেন তিনি (Rinku Singh)।
রিঙ্কুর ফর্ম অব্যাহত (Rinku Singh)
আগের ম্যাচে অর্ধশতরান করেছিলেন রিঙ্কু সিং। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তিনি রয়েছেন আর তাঁর এই ফর্ম সমর্থকদের কাছে স্বস্তির বাতাস নিয়ে এসেছে। এবার উত্তরপ্রদেশের হয়ে শতরান এল তাঁর ব্যাট থেকে। অন্যদিকে কলকাতার আরেক ক্রিকেটার অঙ্গকৃশ রঘুবংশী খেলার মাঝে চোট পেয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে (Rinku Singh)।
বিজয় হাজারের প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ৬৭ রান করেছিলেন অধিনায়ক রিঙ্কু সেই ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছয়। সেই ম্যাচে বেশি বল খেলার সুযোগ পাননি তিনি। তবে এই ম্যাচে সেই আসে তাঁর কাছে আর সেই সুযোগের সঠিক ব্যবহার করলেন তিনি। চন্ডিগড়ের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করছিলেন অধিনায়ক রিঙ্কু। ৬০ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর এই ঝোড়ো ইনিংসে রয়েছে ১১টি চার ও ৪টি ছয়। এই ম্যাচে তাঁর স্ট্রাইক রেট ১৭৬.৬৭। তাঁর ব্যাটে ভোর করে উত্তরপ্রদেশ করে ৩৬৭ রান।

এই রান তাড়া করতে নেমে ১৪০ রানেই গুটিয়ে যায় চন্ডিগড়ের ইনিংস। যার ফলে ২২৭ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে যায় উত্তরপ্রদেশ। এই বড় রান তাড়া করতে নেমে পরপর উইকেট হারাতে থাকে চন্ডিগড়। মাত্র ২৯.৩ ওভারেই শেষ হয়ে যায় তাঁদের খেলা (Rinku Singh)।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন রিঙ্কু। ফিনিশার হিসাবে ভাবা হচ্ছে তাঁকে। তবে পরিস্থিতির কথা মাথায় রেখে এবং রিঙ্কুর চলতি ফর্মের কারণে প্রথম একাদশেও জায়গা হতে পারে তাঁর। ভারতীয় দলের অনেক দিন খেলেননি কেকেআরের ব্যাটার। ফলে বিশ্বকাপের আগে এই প্রস্তুতি দরকার ছিল রিঙ্কুর।
অন্যদিকে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন মুম্বইয়ের অঙ্গকৃশ রঘুবংশী। আইপিএলে কলকাতার হয়ে খেলেন তিনি। ব্যাট হাতে মাত্র ১১ রান করেন তিনি। পরে ফিল্ডিংয়ের সময় একটি কঠিন ক্যাচ ধরার চেষ্টা করেন রঘুবংশী। ডাইভ দেওয়ার পর কাঁধে লাগে তাঁর। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। রঘুবংশীকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। এরপর হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে তবে এখন কেমন আছেন তিনি সেই বিষয়ে কিছু জানানো হয়নি দলের পক্ষ থেকে (Rinku Singh)।


