Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গত মাসে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চোট পান ঋষভ পন্থ (Rishabh Pant)।
আইপিএল-এ খেলবেন ঋষভ? (Rishabh Pant)
গত কয়েক বছর ধরে চোট জনিত সমস্যায় ভুগছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। সূত্রের খবর অনুযায়ী তিনি পুরোপুরি সুস্থ হয়ে ২০২৬ সালের আইপিএল-এর আগে নিজের ফিটনেসে মন দিয়েছেন তিনি। লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্বের ভার রয়েছে তাঁর উপর। আশা করা হচ্ছে আসন্ন আইপিএল-এ খেলতে পারবেন তিনি (Rishabh Pant)।
আইপিএল-এ ফিরতে পারলেও জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলার দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছেন তিনি। বর্তমানে তাঁর থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, জিতেশ শর্মারা। দেশের হয়ে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি ২০২৪ সালের জুলাইয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও নির্বাচকরা বেছে নিয়েছেন সঞ্জু এবং ঈশানকে।

গত মাসে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে চোট পান পন্থ। নেটে ভাল ব্যাটিং করার সময় একটি বল তাঁর কোমরের দেন পাশে লাগার সঙ্গে সঙ্গেই ব্যথায় কাতর হয়ে পড়েন তিনি। এরপর তাঁর পরিস্থিতি খতিয়ে দেখা হয়। সেই সময় ওয়ানডে দলে কেএল রাহুলের সঙ্গে ব্যাকআপ হিসেবে দলে ছিলেন পন্থ।

আগের মরশুমের আইপিএল-এ খুব ভাল ফল করতে পারেনি লখনউ। সেই সময় অনেকের ধারণা ছিল পয়েন্ট টেবিলের একদম শেষে শেষ করবে লখনউ তবে যতটা খারাপ প্রত্যাশা করা হয়েছিল তার থেকে কিছুটা ভাল ফল করলেও সেই মরশুম দলের সঙ্গে সমর্থকদের কাছে ছিল হতাশাজনক। পন্থের নেতৃত্বে তাঁরা ১৪ ম্যাচে ৬টিতে জিতে লিগ পর্বে সপ্তম স্থানে শেষ করেছিল লখনউ (Rishabh Pant)।


