Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: লখনউ সুপার জায়ান্টসকে কি নেতৃত্ব দিতে দেখা যাবে ঋষভ পন্থকে (Rishabh Pant)?
পন্থের নেতৃত্ব নিয়ে জল্পনা (Rishabh Pant)
ঋষভ পন্থকে নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন পন্থ? গত মরশুমে সাফল্যের মুখ দেখেনি এলএসজি। অধিনায়ক এবং ব্যাট দুই ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন পন্থ। ১৩ ইনিংসে তাঁর মোট রান ১৫১ রান। আরসিবি-র বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে করেছিলেন ১১৮ রান (Rishabh Pant)।

মাঝে চোটের কারণেও জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এবার চোট সারিয়ে আইপিএল-এর দলে ফিরছেন পন্থ। কতটা ছন্দে রয়েছেন সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছে। এই আবহে নিজেদের এক্স হ্যান্ডেলে লখনউ সুপার জায়ান্টস মালিক সঞ্জীব গোয়েঙ্কা লেখেন, ‘মরশুম শুরুর আগে পন্থের অধিনায়কত্ব নিয়ে নানা জল্পনা দেখেছি, আর হেসেছি। আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি। ওর চরিত্র ও প্রতিশ্রুতি সম্পর্কে নিশ্চিত। ভাল একটা মরশুম কাটাও, ক্যাপ্টেন।’ এর মাধ্যমে যা বলার তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এলএসজি ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: Nepal Shah: নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ: তরুণ নেতৃত্বে পরিবর্তনের সূচনা
২০২২ এবং ২০২৩ সালে আইপিএল-এর প্লে-অফে গিয়েছিল দল। তবে খেতাব জিততে পারেনি দল। আর পরের দুই বছর প্লে-অফে যেতে পারেনি। ২৭ কোটি টাকায় পন্থকে কেনা হয়েছিল অনেক আশা নিয়ে তবে সেটা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন। তবে এবার দলের ভাল ভারসাম্য রয়েছে বলেই মনে করছেন সকলে। সামিও ভাল ফর্মে রয়েছেন। এখন দেখার এই মরশুমে কী করতে পারে দল (Rishabh Pant)।


