Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এর আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করল রাজস্থান (Riyan Parag)।
রাজস্থানের নতুন সূচনা (Riyan Parag)
আইপিএল-এ নতুন করে শুরু করতে চলেছে রাজস্থান। রাজস্থান ফ্র্যাঞ্চাইজির নতুন কোচের নাম ঘোষণা করা হলো। সঞ্জুর পরিবর্তে দলের দায়িত্ব নিতে চলেছেন রিয়ান পরাগ। সঞ্জু স্যামসন চেন্নাই দলে যোগ দেওয়ার পর এই সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজি। এই ঘোষণার মধ্যে দিয়ে তারুণ্যের ওপর আস্থা রাখার বার্তাই দিয়েছে রাজস্থান (Riyan Parag)।
২০১৯ সালে আইপিএল-এ অভিষেক হয় রিয়ান পরাগের। গত সাতটি মরশুমই খেলেছেন রাজস্থানের হয়ে। তিনি দলের দীর্ঘদিনের সদস্যদের মধ্যে অন্যতম। গত মরশুমে চোটের কারণে সঞ্জু কিছু ম্যাচ না খেলায় অস্থায়ীভাবে দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। তাঁর অধিনায়কত্বে দুটি ম্যাচে জয় ও ছ’টি ম্যাচে হার নিয়ে রাজস্থান নবম স্থানে শেষ করে। তবুও ব্যাট হাতে প্রশংসা পেয়েছিলেন তিনি। যার মধ্যে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে কেরিয়ারের সেরা ৯৫ রানের ইনিংস বিশেষভাবে উল্লেখযোগ্য।

এখনও পর্যন্ত আইপিএল-এ ৮৪টি ম্যাচে ১,৫৬৬ রান করেছেন রিয়ান। স্ট্রাইক রেট ১৪১.৮৪। ২০২৪ মরশুমে ৫৭৩ রান করে মিডিল অর্ডারের অন্যতম নির্ভরযোগ্য নাম হিসেবে নিজেকে প্রমান করেন। অধিনায়কত্ব পাওয়ার পর পরাগ জানান, রাজস্থান রয়্যালস তাঁর কাছে বাড়ির মতো।

আরও পড়ুন: Mrunal Thakur: ভ্যালেন্টাইনস ডে-তেই সাতপাকে বাঁধা পড়ছেন ধনুষ-ম্রুণাল
তিনি বলেন, ‘আইপিএলের প্রথম দিন থেকেই রাজস্থান রয়্যালস আমার বাড়ির মতো। এই ফ্র্যাঞ্চাইজি আমাকে সমর্থন করেছে, গড়ে তুলেছে এবং প্রতি মরশুমে উন্নতি করতে সাহায্য করেছে। এখন এই দলকে নেতৃত্ব দেওয়া অত্যন্ত বিশেষ সম্মানের এবং বড় দায়িত্ব। কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করে ভয়ডরহীন ও স্মার্ট ক্রিকেট খেলতে চাই।’
সাঙ্গাকারা বলেন, ‘রিয়ান আমাদের দলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। চাপের মধ্যে শান্ত থাকা, তীক্ষ্ণ ক্রিকেটবোধ এবং আমাদের খেলার ধরন বোঝার ক্ষমতা, সবই তার মধ্যে রয়েছে। ড্রেসিংরুমে ওকে সবাই সম্মানও করে। আমরা বিশ্বাস করি রিয়ান এই দায়িত্বে সফল হবে (Riyan Parag)।’


