Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রোহিত শর্মার নেতৃত্বে বিরাট কোহলির কান্না। কান্নায় ভেঙে পড়লেন বিরাট কোহলি। সেই নিয়ে নির্মম ট্রোলিংয়ের শিকার রোহিত-বিরাট (Rohit Sharma)।
আবেগে ভাসলেন রোহিত শর্মা (Rohit Sharma)
কবির খান, টিম ইন্ডিয়া ‘চাক দে ইন্ডিয়া’, মেয়েদের হকি দল। যেই দলকে নিয়ে কেউ ভাবে না, শুধু খাতায় কলমে আছে।কেউ বিশ্বাস করেনি যে এই দল জিততে পারে, কিন্তু একজন করেছিলেন। দল জেতার পর তাঁর চোখের জল তার লড়াইয়ের গল্প নিঃশব্দে বলে গেল। কাট টু গতকালের রাত মেয়েদের বিশ্বকাপের ফাইনাল। দক্ষিণ আফ্রকাকে হারিয়ে বিশ্ব জয়ের খেতাব তখন ভারতের হাতে। ভারতের কোচের নাম অমল মজুমদার। দেশের গৌরবকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। রবিবার রাতে গোটা দেশ যখন আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে, তখন স্টেডিয়ামে এক কোণে দাঁড়িয়ে ছিলেন রোহিত শর্মা। তাঁর হাসির আড়ালে লুকিয়ে ছিল গভীর আবেগ চোখের কোণে জমে থাকা জলই যেন বলে দিচ্ছিল, ‘এটাই তো আসল ভারত (Rohit Sharma)।’
সেই মুহূর্তের ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। যা দেখে নেটিজেনরা বলছেন, ‘Bro is literally SRK from Chak De India’। তাঁদের কথায়, রোহিত যেন একেবারেই ‘চক দে ইন্ডিয়া’র (Chak De India) কবীর খানের মতো, যিনি নিজে পারেননি, কিন্তু নিজের দেশের মেয়েদের জয়ে গর্বে চোখের জল সামলাতে পারেন না। অনেকেই বলছেন, ‘রোহিতের মুখে সেই গর্ব আর তৃপ্তি, যা ছিল চক দে ইন্ডিয়ার শেষ দৃশ্যে শাহরুখের চোখে।’
হিটম্যান বরাবরই দলের সাফল্যে পাশে থেকেছেন। তাদের প্রশংসা করতে কোনওদিন কোনও কুন্ঠাবোধ করেননি তিনি। মেয়েদের বিশ্বজয় যেন তাঁরই নিজের স্বপ্নপূরণ ওরে দিল। যে স্বপ্ন তিনি বারবার দেখেছেন। যে স্বপ্নে তিঁনি বারবার দেখেছেন ভারতকে বিশ্ব মঞ্চে শ্রেষ্ঠ আসনে দেখতে। আজ সেই স্বপ্নপূরণের রাত তাঁরও (Rohit Sharma)।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে (2023 Cricket World Cup Final) ভারতের হার যেন পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। ১০ ম্যাচ টানা জিতে যাওয়া এক দল, যারা প্রতিটি জয়ে কোটি মানুষের মুখে হাসি এনেছিল, শেষ মুহূর্তে ট্রফি হাতছাড়া হতেই যেন এক নিমেষেই স্বপ্ন চুরমার হয়ে গেল। সব ভালবাসা যেন মুহূর্তে পরিণত হল হতাশায়। রোহিত শর্মার নেতৃত্বে বিরাট কোহলির কান্না। তাঁদের আবেগ নিয়ে ধেয়ে এল ঠাট্টা। চলল নির্মম ট্রলিং। কিন্তু তাঁরা চুপ ছিলেন। ঠিক যেমন সত্যিকারের যোদ্ধারা চুপ থাকেন।

রাত জেগে স্বপ্ন দেখেন সঠিক সময় আসার। তেমনটাই করছিলেন। তারপর সময় এল ‘রাজার মত’। সময় জবাব দিল সব অপমানের। ঠিক যেমন ‘চক দে ইন্ডিয়া’র কবীর খানের হয়ে জবাব দিয়েছিল সেই হকি দল। আজ যখন ভারতের মেয়েরা বিশ্বকাপ জিতেছে রোহিতের চোখের জল নতুন মানে পেয়েছে। হার-জিত থাকবে খেলায় কিন্তু দেশের প্রতি এই দায়বদ্ধতা এবং ভালবাসা কখনও ফিকে হয়ে যাবে না (Rohit Sharma)। কবীর খান, রোহিত শর্মারা থেকে যান বলেই আজও ভারত বিশ্বে শ্রেষ্ট আসন লাভ করতে পারে।


