Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্যারামেডিক্যাল ক্যাটেগরিতে নিয়োগ করতে চলেছে। ৯ অগাস্ট থেকে শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া (Job News)। অ্যাপ্লিকেশন ফি দেওয়ার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।
Job News
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। RRB বা লওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে চাকরিরি সুযোগ। প্যারামেডিক্যাল ক্যাটেগরির পদে নিয়োগ হতে চলেছে সংস্থা। অনলাইনে আবেদন করা যাবে এই চাকরির জন্য। মোট শূন্যপদের সংখ্যা ৪৩৪টি। RRB-এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের সমস্ত খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটেই (Job News)।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ৯ অগাস্ট থেকে। এই প্রক্রিয়া চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফি দেওয়ার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর। কারেকশন উইন্ডো খোলা হবে ১১ সেপ্টেম্বর। কারেকশন উইন্ডো বন্ধ হবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। যদি আপনিও চান আরআরবি-র চাকরি আর এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন তবে এক্ষুণি আবেদন করুন আরআরবি-র অফিশিয়াল সাইটে গিয়ে (Job News)।
কোথায় কত শূন্যপদ জেনে নিন
নার্সিং সুপারইনটেনডেন্ট – ২৭২টি শূন্যপদ
ডায়ালিসিস টেকনিশিয়ান – ৪টি শূন্যপদ
হেলথ অ্যানফ ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রুপ ২ – ৩৩টি শূন্যপদ
ফার্মাসিস্ট (এন্ট্রি গ্রেড) – ১০৫টি শূন্যপদ
রেডিওগ্রাফি এক্স-রে টেকনিশিয়ান – ৪টি শূন্যপদ
ইসিজি টেকনিশিয়ান – ৪টি শূন্যপদ
ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট গ্রেড ২ – ১২টি শূন্যপদ
ডকুমেন্ট ভেরিফিকেশন, কম্পিউটার বেসড পরীক্ষা এবং মেডিকাল পরীক্ষা র মাধ্যমে যোগ্যদের বেছে নেয়া হবে। কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে। প্রশ্নে যত নম্বর থাকবে তার ১/৩ নম্বর বাদ যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে আবেদনকারীদের। তারপর নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে (Job News)।

আরও পড়ুন : National Space Day: মহাকাশে তেরঙ্গা ওড়িয়ে গর্বিত দেশ, শুভাংশুর প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি
সমস্ত আবেদনকারীদের জন্য ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এর মধ্যে থেকে ৪০০ টাকা রিফান্ড করা হবে আবেদনকারীদের। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মচারী। বিশেষভাবে সক্ষম, মহিলা, রূপান্তরকামী, সংখ্যালঘু, ইকোনমিকালি ব্যাকওয়ার্ড ক্লাস, এদের ক্ষেত্রে ২৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া যাবে। এছাড়াও ব্যবহার করা যাবে ডেবিট, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই সিস্টেম। অফলাইনে টাকা দেওয়ার কোনও ব্যবস্থা নেই (Job News)।


