Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্লক করার চেষ্টা করছে রাশিয়া, দাবি মেটা মালিকানাধীন সংস্থাটির(Russia Whatsap)। ১১ ফেব্রুয়ারি এক্স-এ হোয়াটসঅ্যাপ দাবি করে, সরকার ব্যবহারকারীদের একটি “রাষ্ট্রীয় নজরদারি অ্যাপ”-এ ঠেলে দিতেই এই পদক্ষেপ নিয়েছে। রাশিয়ায় হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী প্রায় ১০ কোটি, বিশ্বজুড়ে এই সংখ্যা প্রায় ৩০০ কোটির কাছাকাছি।
হোয়াটসঅ্যাপে স্থায়ী নিষেধাজ্ঞা! (Russia Whatsap)
রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকমনাডজর সম্প্রতি তাদের অনলাইন ডিরেক্টরি থেকে হোয়াটসঅ্যাপের নাম সরিয়ে দেয় যা সাধারণত কঠোর নিষেধাজ্ঞার পূর্বাভাস হিসেবে দেখা হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস আগেই জানিয়েছিল, ২০২৬ সালে হোয়াটসঅ্যাপে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে।
‘প্রযুক্তি সংস্থাগুলিকে রুশ আইন মানতে হবে’
ক্রেমলিনের বক্তব্য, বিদেশি প্রযুক্তি সংস্থাগুলিকে রুশ আইন মানতে হবে, বিশেষ করে ডেটা লোকালাইজেশন ও আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে। মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মেটা যদি রুশ আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে আলোচনায় বসে, তাহলে সমাধানের সুযোগ আছে; না হলে নয়। ২০২২ সালে মেটাকে ‘চরমপন্থী সংগঠন’ ঘোষণা করার পর ফেসবুক ও ইনস্টাগ্রাম রাশিয়ায় ব্লক করা হয়।
বিকল্প অ্যাপ MAX-কে উৎসাহ রাশিয়ার (Russia Whatsap)
এই প্রেক্ষাপটে রাশিয়া নিজেদের বিকল্প অ্যাপ MAX-কে এগিয়ে দিচ্ছে। উইচ্যাটের আদলে তৈরি এই ‘সুপার অ্যাপ’-এ এন্ড-টু-এন্ড এনক্রিপশন নেই বলে সমালোচনা রয়েছে। ২০২৫ সাল থেকে নতুন ডিভাইসে MAX প্রি-ইনস্টল বাধ্যতামূলক করা হয়েছে এবং সরকারি কর্মীদের ব্যবহারেও উৎসাহ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: BD Vote: বাংলাদেশ ভোট: বন্ধ চ্যাংরাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট
নতুন বিধিনিষেধের মুখে টেলিগ্রাম (Russia Whatsap)
এদিকে টেলিগ্রামও নতুন বিধিনিষেধের মুখে পড়েছে। ধীরগতির ইন্টারনেট ও কনটেন্ট ডাউনলোডে সমস্যা দেখা দিয়েছে বলে ব্যবহারকারীদের অভিযোগ। তবু অতীতে দেখা গেছে, ভিপিএন ব্যবহার করে রুশ নাগরিকরা নিষিদ্ধ প্ল্যাটফর্মে প্রবেশের পথ খুঁজে নেন। হোয়াটসঅ্যাপের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হলে রাশিয়ার ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় বড় প্রভাব পড়তে পারে।



