Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপ জিতে দেশে ফিরতেই আয়ূষকে বিশেষ উপহার দিলেন সচিন (Sachin Tendulkar)।
আয়ূষকে সচিনের বিশেষ উপহার (Sachin Tendulkar)
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে ভারতের খেতাব জয়ে আনন্দে ভাসছে গোটা দেশ। বিশ্বকাপজয়ী দলের প্রশংসায় পঞ্চমুখ সমর্থক থেকে দেশের প্রকট ক্রিকেটার সকলে। সেই দলের অধিনায়ক আয়ূষ মাত্রে। তিনি এবার বিশেষ উপহার পেলেন সচিনের কাছ থেকে। সঙ্গে বিশেষ বার্তা (Sachin Tendulkar)।
দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছে ভারতের ছোটদের দল। তবে আয়ূষ আমন্ত্রণ পেয়েছিলেন একেবারে সচিনের বাড়িতে। সেখানে সপরিবার গিয়ে বিশেষ উপহারের পাশাপাশি পেলেন আশীর্বাদ ও ভবিষ্যতে সফল হওয়ার মন্ত্র।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডে দাপটের সাথে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বৈভবরা। জয় এসেছে ১০০ রানে। সেই ম্যাচে বৈভব ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। গোটা টুর্নামেন্টে আয়ূষও ভাল পারফর্ম করেছেন। এবার তাকে আইপিএল-এ দেখা যাবে চেন্নাই সুপার কিংসের হয়ে। তার আগে সচিনের হাত থেকে এই বিশেষ উপহার আত্মবিশ্বাস বাড়াবে। মাস্টার ব্লাস্টার আয়ূষকে নিজের একটি টেস্ট জার্সি উপহার দেন। সেই জার্সিতে লেখা ছিল, ‘প্রিয় আয়ূষ, ভবিষ্যৎ কেরিয়ারের জন্য তোমায় অনেক শুভেচ্ছা।’ তার সঙ্গে সচিন পরামর্শ দেন, ‘পরিশ্রম করতে থাকো। মনঃসংযোগ হারিয়ে ফেলো না। লোকের কথায় ভেসে যেও না। অনুশীলন করে থাকো। চারদিকে অনেক প্রলোভন আসবে। সেগুলোয় কান দেবে না।’

আরও পড়ুন: Ranveer Singh Don 3: ‘ডন ৩’ ছেড়ে আইনি ফাঁদে পড়ছেন রণবীর সিং
সচিনের সঙ্গে সাক্ষাতের পর আয়ূষ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘টিভির পর্দায় আপনাকে দেখে বড় হয়েছি। আপনার সফরের একটা অংশ হাতে ধরে আপনার বাড়িতে দাঁড়িয়ে। এই সম্মানের জন্য ধন্যবাদ। ভারতীয় ক্রিকেটকে আপনি যেভাবে বছরের পর বছর সম্মান দিয়েছেন, আমিও সেই সম্মান বজায় রাখব (Sachin Tendulkar)।’


