Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভাল ছন্দে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল (Saim Ayub)। প্রস্তুতি সিরিজ হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সিরিজ জিতে আত্মবিশ্বাসী সলমন আলি আঘারা।
আইসিসি-র ক্রমতালিকায় দাপট পাকিস্তানের (Saim Ayub)
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের ‘নাটক’ শেষ হচ্ছে না। ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্তে এখনও তাঁরা অনড়। তবে তার আগে স্বস্তিতে রয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে আত্মবিশ্বাসী পাক শিবির। ফলে বিতর্কের মাঝেও প্লেয়ারদের পারফর্ম্যান্সে স্বস্তিতে পাকিস্তান শিবির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নজর করেছেন সায়িম আয়ুব, আব্রার আহমেদ, মহম্মদ নওয়াজরা। বোলারদের ক্রমতালিকায় এক নম্বরে রয়েছেন বরুণ চক্রবর্তী তবে দুইয়ে উঠে তাঁর ঘরের কাছে শ্বাস ফেলছেন আব্রার আহমেদ (Saim Ayub)।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে সায়িম আয়ুবের সংগ্রহে রয়েছে ১১৯ রান। যার মধ্যে রয়েছে একটি হাফ সেঞ্চুরি ও একটি ৪০ রানের ইনিংস। বল হাতে তিন উইকেট নিয়েছেন তিনি। এর পরেই আইসিসি র্যাঙ্কিংয়ে ফের ফিরে পেয়েছেন শীর্ষস্থান।

এতদিন অলরাউন্ডারদের তালিকায় এক নম্বর জায়গায় ছিলেন জিম্বাবোয়ের অভিজ্ঞ ক্রিকেটার সিকান্দার রাজা। ২৯০ পয়েন্ট নিয়ে তাঁকে টপকে শীর্ষে উঠে এলেন সায়িম আয়ুব। ২৮৯ পয়েন্ট নিয়ে সিকান্দার নেমে গেলেন দুইয়ে। প্রথম দশে জায়গা করে নিয়েছেন ভারতের ক্রিকেটার শিবম দুবেও। দুই ধাপ উঠে নবম স্থানে রয়েছেন ভারতের এই তরুণ ক্রিকেটার (Saim Ayub)।
আরও পড়ুন: Shatarup Ghosh: মিডিয়ার মুখ হতে গিয়ে আদর্শ হারাচ্ছে সিপিএমের যুব রাজনীতি!
টি-টোয়েন্টিতে বোলারদের তালিকায় দাপট দেখিয়েছেন আব্রার আহমেদ। ৭৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বরুণ চক্রবর্তী। তবে দুই ধাপ উঠে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন আব্রার। এখন তাঁর সংগ্রহ ৭৩৭ পয়েন্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট।
চমক দিয়েছেন পাকিস্তানের আরেক বোলার মহম্মদ নওয়াজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। এর মধ্যে শেষ ম্যাচে মাত্র ১৮ রান খরচা করে তুলে নিয়েছেন ৫ উইকেট। এর পারফর্ম্যান্সের কারণে ICC র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় আট ধাপ উঠে এসেছেন তিনি। ৬৭২ পয়েন্ট নিয়ে এখন তিনি রয়েছেন ৮ নম্বর স্থানে (Saim Ayub)।


