Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : সম্প্রতি ‘ সইয়ারা’ (Saiyaara) চলচ্চিত্রের গানটি ব্যাপক ভাবে জনপ্রিয়তা লাভ করেছে। যেটি কিশোর কুমারের (Kishore Kumar) ভয়েসে গাওয়া গান। তবে প্রযুক্তিগত বিস্ময়ে মুগ্ধ হওয়ার আগে গায়ক শান (Shaan) সরাসরি ক্ষোভ উগরে দিলেন। কন্ঠশিল্পী কিশোর কুমারের ভয়েসের গান এআই দিয়ে তৈরি করা গানটি যতই দর্শকের পছন্দও হোক না কেন ,গায়ক শান এটা কিছুতেই মেনে নিতে পারেননি। কী বললেন তিনি? শ্রোতাদের উদ্দেশ্যেই বা কী বললেন?
সাম্প্রতিক সময়ে প্রযুক্তির উন্নতিতে অনেক কিছুই করা সম্ভব হয়ে উঠেছে। তারই একটি উদাহরণ হল কিংবদন্তি গায়ক কিশোর কুমারের গানকে নকল করা। যেখানে কিশোর কুমারের কন্ঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পুনর্বার ব্যবহার করা হয়েছে।

আবেগ ও প্রতিভাকে স্তব্ধ করা (Saiyaara)
শান (Shaan) বলেন ,”এআই সংস্করণে কণ্ঠশিল্পীর মাত্র কয়েকটি টোন নিয়ে অসংখ্য গানের কভার তৈরি করা, আসলে কণ্ঠশিল্পীর আবেগ ও সত্যিকারের প্রতিভাকে স্তব্ধ করে দেয়।” শান এই ঘটনাকে অন্যায় ও অনৈতিক বলে আখ্যা দিয়েছেন। তাঁর মতে ,একজন শিল্পীর আবেগ ও অভিজ্ঞতা প্রযুক্তির মাধ্যমে অনুকরণ করা সম্ভব নয়। এআই হয়ত স্বর নকল করতে পারে, কিন্তু গানটির মধ্যে আত্মা থাকে না। এটা কেবল ভয়েস ইমিটেশন, গান নয়, বলে মনে করেছেন গায়ক শান।

শিল্প কর্মকে বিপন্ন করা (Saiyaara)
আসলে শ্রোতারা যখন এমন এআই গানে মুগ্ধ হয়ে যান, তখন তাঁরা ভুলে যান যে, এটি সত্যিকারের কিশোর কুমার নন। এটা কেবল একটা সফটওয়্যার তৈরি কণ্ঠ। শুধু তাই নয়, এটি সত্যিকারের শিল্পীর কন্ঠকে ক্ষুন্ন করে। শান মনে করেন ,এমন প্রবণতা চলতে থাকলে, ভবিষ্যতে শিল্পীদের কন্ঠ বাণিজ্যি কভাবে ব্যবহার করে, তাঁদের শিল্পকর্মকে বিপন্ন করা হবে।
কী বললেন শ্রোতাদের উদ্দেশ্যে ? (Saiyaara)
শান (Shaan) শ্রোতাদের উদ্দেশ্যে বলেন,”যাঁরা সত্যি সংগীত ভালোবাসেন, তাঁদের উচিত আসল শিল্পীদের গান শোনা ও তাঁদের প্রতি সম্মান জানানো। আমরা প্রযুক্তিকে অন্ধভাবে অনুসরণ করলে শিল্প হারিয়ে যাবে।” আগামী ১৯ শে সেপ্টেম্বর মুম্বাইয়ে কিশোর কুমারকে শ্রদ্ধা জানাতে শান মঞ্চে উঠবেন গায়ক শান। সেখানে কিশোর কুমারের জনপ্রিয় গানগুলি শোনা যাবে।
আরও পড়ুন: Sanjay Leela Bhansali: কথা দিয়ে কথা রাখেন না সঞ্জয় লীলা বনশালী! জড়ালেন আইনি ফাঁসে
আসল কন্ঠের মহিমা (Saiyaara)
কিশোর কুমার (Kishore Kumar) একজন অসাধারণ গায়ক ছিলেন। তাঁর কণ্ঠে উত্থান পতন, আবেগ , গানের প্রতি তাঁর নিবেদন, এসব কোনও প্রযুক্তিই অনুকরণ করতে পারবে না। সবশেষে বলা যায়, যাঁরা এইসব এআই কন্ঠে মুগ্ধ হচ্ছেন, তাঁরা যেন ভুলে না যান আসল কন্ঠের মহিমাকে।



