Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশ-পাকিস্তান দুই দেশের মধ্যে ওয়ানডে সিরিজে উত্তেজনা। কেন্দ্রে দ্বিতীয় ম্যাচে সলমন আঘার বিতর্কিত রান আউট (Salman Ali Agha)।
রান আউট ঘিরে বিতর্ক (Salman Ali Agha)
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই বিতর্কে জড়ালেন দুই দেশের ক্রিকেটাররা। কেন্দ্রে সলমন আঘার বিতর্কিত রান আউট। শুক্রবার দ্বিতীয় একদিনের ম্যাচে পিচের নন স্ট্রাইকার এন্ডে ক্রিজের বাইরে ছিলেন আঘা। আর সেখানে দাঁড়িয়ে রান আউট হন তিনি। এতে ক্ষুব্ধ সলমন বাংলাদেশের ক্রিকেটীয় মনোভাব নিয়েও প্রশ্ন তুললেন তিনি (Salman Ali Agha)।
আউট হওয়ার পরেই মেজাজ হারাতে দেখা যায় সলমন আঘাকে। মাঠের মধ্যেই ছুঁড়ে ফেলেন হেলমেট, গ্লাভস। এরপর পাক ব্যাটার বলেন, ‘আমি সব সময় আইন মেনে খেলার পক্ষে। তবে যে কোনও পরিস্থিতিতে খেলোয়াড়সুলভ মনোভাবকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। কেউ যদি মনে করে আমাকে এ ভাবে আউট করে ঠিক করেছে, তা হলে সে ঠিক করেছে। এ রকম পরিস্থিতিতে আমি কিন্তু এমন করতাম না। আমার ক্রিকেট ভাবনা অন্য রকম। খেলোয়াড়সুলভ মনোভাবকে গুরুত্ব দিতাম। অতীতে কখনও এমন কিছু করিনি। ভবিষ্যতেও করব না।’

আউট হওয়ার পর মেজাজ হারানো নিয়ে তিনি বলেন, ‘কী হয়েছে, সকলে দেখেছেন। উত্তেজনার বশে হয়ে গিয়েছে। বললাম তো, আমি এ রকম কখনও করব না। বিষয়টাকে অন্য ভাবেও দেখা যেত। যা হয়েছে, উত্তেজনার কারণেই হয়েছে।’’ উত্তেজিত ভাবে কী বলছিলেন মাঠ ছাড়ার সময়? সলমন জানিয়েছেন, ‘কিছু একটা বলছিলাম। কী, মনে নেই। এখন আর বলতে পারব না। এটুকু বলতে পারি, ভাল কিছু বলছিলাম না। এ ব্যাপারে আমি নিশ্চিত। তবে ঠিক আছে। মিরাজ়ের সঙ্গে আউটটা নিয়ে কথা বলিনি। হয়তো পরে সময়-সুযোগ পেলে বলব (Salman Ali Agha)।’

তবে তিনি মেনে নিয়েছেন যে বাংলাদেশ অধিনায়ক ক্রিকেটের নিয়মের বাইরে কিছু করেননি তবে ক্ষুদ্ধ সলমন বলেছেন, ‘রান শেষ করার পর বল এসে আমার প্যাডে লাগে। বলটা তুলে ফেরত দিতে চেয়েছিলাম। রান নেওয়ার কোনও উদ্দেশ্য আমার ছিল না। বলটা ফেরত দেওয়া ছাড়া আর কিছুই করতে চাইনি। মিরাজ় হয়তো অন্য কিছু ভেবেছিল। আমি ওকে বাধা দিইনি। আমার গায়ে লেগে বল অন্য দিকে চলে গেলেও রান নিতাম না।’
আরও পড়ুন: WB Weather: রবি-মঙ্গল ঝেঁপে আসবে বৃষ্টি!
সলমনকে আউট করা নিয়ে মিরাজের কোনও আক্ষেপ নেই বলেই জানিয়েছেন। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘সলমন ক্রিজের অনেকটা বাইরে ছিল। আমার নজর ছিল বলের দিকে। মিস ফিল্ড হলে সলমন নিশ্চই রান নেওয়ার চেষ্টা করত। আমি বিষয়টাকে এ ভাবেই দেখছি।’ তবে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচ পাকিস্তান সিরিজের সমতা ফিরিয়েছে (Salman Ali Agha)।


