Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে যখন নকভি চাইছেন সলমন আঘাকে টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব থেকে সরাতে আবার অন্যদিকে আঘাকেই নেতৃত্ব দেওয়ার পক্ষে পাকিস্তানের প্রাক্তনী (Salman Ali Agha)।
সলমান আঘার নেতৃত্ব নিয়ে সরব দলের প্রাক্তন (Salman Ali Agha)
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবার বাংলাদেশের কাছে দ্বিপাক্ষিক সিরিজে হার। একের পর এক ব্যর্থতায় জর্জরিত পাকিস্তান ক্রিকেট। এমন অবস্থায় পাকিস্তানের নতুন টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া উচিত সলমন আলি আঘাকে। এমনটাই মনে করেন প্রাক্তন পাক পেসার মহম্মদ আমির। সলমন আঘা ধারাবাহিকভাবে পারফর্ম করে নিজেকে প্রমাণ করেছেন আর তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে তাঁর হাতেই জাতীয় দলের অধিনায়কত্বের ভার তুলে দেওয়া উচিত (Salman Ali Agha)।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হারলেও সলমন আঘা দুরন্ত ব্যাটিং করেছেন। সিরিজ নির্ণায়ক ম্যাচেও সেঞ্চুরি করেছেন তিনি। কিন্তু সেই ম্যাচেও ১১ রানে ম্যাচ হেরে যায় শাহিন আফ্রিদিরা। সেই সঙ্গে সিরিজ হার।

পাকিস্তানের অধিনায়ক নিয়ে নিজের মতামত জানিয়েছেন আমির। তাঁর মতে সলমনকে ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক করা উচিত আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে এটাই সঠিক সময়। তিনি বলেন, ‘পিসিবি-এর জন্য এখনই সময় সলমন আলিকে ওয়ানডে ও টেস্ট অধিনায়ক করার। না হলে আমরা ২০২৭ বিশ্বকাপে তা মেনে নিতে বাধ্য হব। সাম্প্রতিক সময়ে ওর মতো ধারাবাহিক খেলোয়াড় আর কেউ নেই, এমন কী বাবর আজ়মও নয়।’

আরও পড়ুন: Pahalgam: কোটি টাকার ক্ষতি, আগুনের তাণ্ডবে ধ্বংস হল হোটেল
অন্যদিকে শোনা যাচ্ছিল আঘাকে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কের পদ থেকে সরানো হতে পারে। এমনটাই নাকি সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর চটেছেন নকভি। দলের এই ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড আর এই আবহে কি সলমন আঘাকে ODI এবং টেস্ট ক্রিকেটের অধিনায়ক নির্বাচন করবে পিসিবি (Salman Ali Agha)?


