Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৩ সালের ভয়াবহ করমণ্ডল (Sambalpur Shalimar Train Accident) এক্সপ্রেস দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও টাটকা। সেই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৩০০-রও বেশি মানুষ। সেই ঘটনার মাত্র এক বছরের মাথায় ফের ট্রেন দুর্ঘটনার খবর এল ওড়িশা থেকে। তবে এবার রক্ষা মিলেছে বিস্ময়করভাবে।
বগি আচমকাই লাইনচ্যুত (Sambalpur Shalimar Train Accident)
এই দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (Sambalpur Shalimar Train Accident) সকালে। ভুবনেশ্বর থেকে সম্বলপুরগামী মহিমা গোসাইন এক্সপ্রেস বা সম্বলপুর-শালিমার এক্সপ্রেস চলছিল সম্বলপুর স্টেশনের দিকে। সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ, সম্বলপুর সিটি স্টেশনের কাছে ট্রেনটির একটি বগি আচমকাই লাইনচ্যুত হয়ে পড়ে।
বড়সড় দুর্ঘটনার আশঙ্কা? (Sambalpur Shalimar Train Accident)
যাত্রাপথে ট্রেনটির গতি তখন বেশ (Sambalpur Shalimar Train Accident) কম ছিল। আর সেই কারণেই বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে রেল দফতরের আধিকারিকরা ও স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় উদ্ধারকাজ এবং বগি সরিয়ে দেওয়ার প্রক্রিয়া।
আরও পড়ুন: Kolkata Metro Viral Video: কলকাতা মেট্রোতে রহস্যজনক স্প্রে! উঠছে প্রশ্ন, কোথায় নিরাপত্তা?
যদিও এখনও পর্যন্ত লাইনচ্যুত হওয়ার প্রকৃত কারণ জানা যায়নি। প্রযুক্তিগত ত্রুটি, রেল লাইনের সমস্যা অথবা অন্যান্য কোনও কারণে এই ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ওড়িশার মতো গুরুত্বপূর্ণ রেলপথে একের পর এক দুর্ঘটনা রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল।


