Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার বিকেল থেকেই আকাশ ছিল মেঘলা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে যায়। রাত প্রায় এগারোটা নাগাদ শুরু হয় হালকা তুষারপাত। তবে মঙ্গলবার সকাল থেকে ভারী তুষারপাতের জেরে গোটা সান্দাকফু এলাকা সাদা চাদরে মুড়ে যায়(Sandakphu Snow)। পাহাড়ের চূড়া থেকে বনাঞ্চল সর্বত্রই এখন শুধুই বরফের আস্তরণ।
তাপমাত্রা নেমেছে দার্জিলিঙে (Sandakphu Snow)
এই সময়ে পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় মরসুমের প্রথম তুষারপাতের আনন্দ থেকে অনেকেই বঞ্চিত হয়েছেন। অন্যদিকে শৈলশহর দার্জিলিঙে মঙ্গলবার সকাল থেকে হালকা শিলা বৃষ্টি হয়। সেখানেও তাপমাত্রা বেশ কিছুটা নেমে গেছে।
বছরের প্রথম তুষারপাত (Sandakphu Snow)
বছরের প্রথম তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই বহু দার্জিলিংবাসী সান্দাকাফুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার রাস্তা সম্পূর্ণ খোলা রয়েছে।



