Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সাম্প্রতিক সময়ে বাংলা বিনোদন জগতে একের পর এক বিস্ফোরক অভিযোগ ঘিরে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে (Sandy Saha)। অভিনেতা-ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীকে ঘিরে প্রাক্তন পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ পরিচিতদের মন্তব্যে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ব্যক্তিগত সম্পর্ক, যৌন পরিচয় এবং আচরণ নিয়ে প্রকাশ্যে আসা অভিযোগ এখন আলোচনার কেন্দ্রে।

প্রাক্তন বউদির মন্তব্যে শুরু বিতর্ক (Sandy Saha)
কয়েক দিন আগে ফেসবুক লাইভে এসে প্রাক্তন বউদি সুস্মিতা রায় সরাসরি সায়কের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক দাবি করেন। তিনি অভিযোগ করেন, সায়কের যৌন পরিচয় নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনা ছিল এবং অতীতে একটি ব্যক্তিগত ঘটনার সময় গুরুতর শারীরিক সমস্যার সম্মুখীন হন তিনি। এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটমাধ্যমে চর্চার ঝড় ওঠে।
স্যান্ডি সাহার বিস্ফোরক দাবি (Sandy Saha)
এই বিতর্কের মধ্যেই সামনে আসেন স্যান্ডি সাহা। তিনি দাবি করেন, অতীতে একটি শুটিংয়ের সময় সায়কের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। কাজের পরে মদ্যপানের পর তিনি অসুস্থ হয়ে পড়লে সেই সুযোগ নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন। স্যান্ডির বক্তব্য অনুযায়ী, সেই ঘটনার সময় তাঁর ওপর জোরপূর্বক শারীরিক অত্যাচার চালানো হয়, যা একসময় মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করে। তিনি আরও দাবি করেন, পরে বন্ধুর সহায়তায় তিনি উদ্ধার হন এবং সায়ককে হাসপাতালে ভর্তি করতে হয়।

পুরনো অভিযোগের পুনরুত্থান (Sandy Saha)
উল্লেখযোগ্যভাবে, এর আগেও তথাকথিত ‘গোমাংস কাণ্ড’-এর সময় স্যান্ডি সাহা সায়কের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন। তবে তখন সেই অভিযোগ তেমন গুরুত্ব পায়নি। বর্তমান পরিস্থিতিতে সেই পুরনো অভিযোগ আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে, যা পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলছে।
ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক
স্যান্ডি সাহা তাঁর সাম্প্রতিক লাইভে আরও দাবি করেছেন, সায়কের সঙ্গে তাঁর পরিচিত আরও কয়েকজন ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যদিও তিনি সরাসরি নাম উল্লেখ না করলেও ইঙ্গিতপূর্ণ বক্তব্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। এই ধরনের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনা নিয়ে নেটমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ সমর্থন করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের বিষয়টি নিয়ে।

আরও পড়ুন: Korpoor Film Review: অন্তর্ধানের আড়ালে দুর্নীতির গন্ধ, কেমন থ্রিলার ‘কর্পূর’
নীরব সায়ক, বাড়ছে প্রশ্ন
এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে এখনও পর্যন্ত সায়ক চক্রবর্তীর তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। তাঁর নীরবতা ঘিরে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।



