Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের ম্যাচ খেলতে নামার আগে সঞ্জুর সঙ্গে দেখা করেন ভারতের তারকা ব্যাটার এবং প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Sanju Samson)।
সঞ্জুকে রোহিতের টোটকা (Sanju Samson)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ম্যাচ জেতার নেপথ্য নায়ক সঞ্জু। তাঁর ৯৭ রানের ইনিংস নিয়ে এখনও চর্চা চলছে। এই ম্যাচের আগে সঞ্জুর ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিলো এমনকি তাঁর প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়েও শুরু হয়েছে জল্পনা। কিন্তু তিনি বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে অর্থাৎ মরণ বাঁচন ম্যাচে জ্বলে উঠেছেন তিনি। পরিচয় দিয়েছেন নিজের দক্ষতার এবং অভিজ্ঞতার। তবে এর নেপথ্যে রয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যেটা অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পরামর্শেই নাকি জ্বলে ওঠেন সঞ্জু (Sanju Samson)।
বিশ্বকাপের আগেও দেশের জার্সিতে সংজ্যু রান পাচ্ছিলেননা। একটানা ব্যর্থ হওয়া নিয়েও প্রশ্ন উঠছিল কিন্তু সব কিছুর যোগ্য জবাব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে। USA-র বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে জাতীয় সঙ্গীতের জন্য মাঠে নামছিল ভারতীয় দল। তখনই সঞ্জুর সঙ্গে দেখা হয় রোহিতের।

কেরালার এই ডান হাতি ব্যাটারকে জড়িয়ে ধরেন রোহিত। বলেন, ‘কেমন আছ? আরে ভাই, দুঃখ পেয়ো না। এটা লম্বা টুর্নামেন্ট। ঠিক সুযোগ পাবে তুমিও।’ জবাবে সঞ্জু বলেন, ‘না রোহিত ভাই, আমি ঠিক আছি (Sanju Samson)।’
এর পরে কেটে গিয়েছে আরও কয়েকটি ম্যাচ। তার মধ্যে বেশ কিছু অঘটন ঘটে গিয়েছে বিশ্বকাপে। প্রথম ম্যাচে সুযোগ না পাওয়া সঞ্জুই নায়ক হয়ে উঠলেন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে। রোহিতের সঙ্গে সঞ্জুর এই কথোপকথনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে ICC। ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছে এটি। জোর চর্চা চলছে রোহিত-সঞ্জুকে নিয়ে।

আরও পড়ুন: New Zealand: প্রোটিয়াদের বিরুদ্ধে ইডেনে জিততে মরিয়া ব্ল্যাক ক্যাপ শিবির
ম্যাচ শেষে সঞ্জুও জানিয়েছিলেন রোহিত-বিরাটের থেকে অনুপ্রেরণা পাওয়ার কথা। তিনি বলেন বিরাট-রোহিতের রান চেজ করা দেখছেন আর এইগুলোই তাকে ঠান্ডা মাথায় রান তাড়া করতে সাহায্য করেছে। সঞ্জু বলেন, ‘১০-১২ বছর ধরে IPL খেলছি। ভারতীয় দলের সঙ্গে প্রায় এক দশক আছি। সব সময় সুযোগ না পেলেও ডাগ আউট থেকে দেখেছি রোহিত-বিরাটদের। ওদের খেলা দেখে অনেক কিছু শিখেছি।’ ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিতেও সঞ্জুর থেকে বড় ইনিংসের আশায় বুক বাঁধছেন সমর্থকরা (Sanju Samson)।


