Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ধোনিকে ছাড়া এই মরশুমের আইপিএল যাত্রা শুরু করতে চলেছে চেন্নাই (Sanju Samson)।
প্রথম ম্যাচেই নজরে সঞ্জু (Sanju Samson)
চেন্নাই দলের জন্য পরপর দুটি বড় ধাক্কা। একদিকে যেমন ধোনি খেলতে পারবেন না বেশ কিছু ম্যাচ তেমনই কয়েকটা ম্যাচ খেলতে পারবেন না ব্রেভিস। এই দুই তারকাকে ছাড়াই আইপিএল যাত্রা শুরু করতে চলেছে চেন্নাই শিবির। রাজস্থানের হয়ে দীর্ঘদিন ধরে খেলা সঞ্জু এই বছর থেকে খেলবেন হলুদ জার্সিতে। আবার দীর্ঘদিন চেন্নাইয়ের হয়ে খেলা রবীন্দ্র জাদেজা এই মরশুম থেকে নামবেন রাজস্থানের হয়ে। দুই জনের শিবির বদল নিয়ে চর্চা হয়েছে বিস্তর (Sanju Samson)।
সোমবার আইপিএল-এর ম্যাচে প্রতিপক্ষ রাজস্থান এবং চেন্নাই। যা নিয়ে সিএসকে সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, ‘হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ধোনি নেই। তাই স্বাভাবিকভাবেই সঞ্জুই উইকেটকিপিং করবে। সঞ্জুর ফর্ম এখন দারুণ। নেটে ওকে খুব ভাল ছন্দে দেখা যাচ্ছে। আমরা আশা করছি, এই মরশুমে ও সিএসকের হয়েও দারুণ খেলবে।’

সঞ্জুকে ধোনির বিকল্প হিসেবেই দেখছে যে চেন্নাই টিম সেটা স্পষ্ট। তবে সঞ্জুর উপর ভরসা করলেও তাঁকে বাড়তি চাপ দিতে নারাজ চেন্নাই টিম ম্যানেজমেন্ট। বিশ্বনাথনের কথায়, ‘আমরা সঞ্জুর উপর কোনও চাপ দিতে চাই না। ওর ক্ষমতা সম্পর্কে আমরা সকলেই জানি। কয়েকদিন আগে ওর সঙ্গে দেখা হয়েছে। কিন্তু প্র্যাকটিসের সময় ওকে বিরক্ত করতে চাইনি।’
আরও পড়ুন: Smartphone Ireland: স্মার্টফোন নিয়ে আয়ারল্যান্ডের এক শহর কী শিক্ষা দিল বিশ্বকে?
প্রসঙ্গত টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষের দিকে সঞ্জু দুরন্ত ফর্মে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তাঁর অনবদ্য ব্যাটিংয়ের জোরেই ভারত বড় টার্গেট যোগ করতে পেরেছে স্কোর বোর্ডে। তাঁর খেলার পুরস্কার হিসেবে সিরিজ সেরার পুরস্কারও পান। তবে চেন্নাইয়ের হয়ে সঞ্জু কত নম্বরে নামবেন সেটা নিয়ে এখন জল্পনা চলছে। চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ জানিয়ে দিয়েছেন তিনি ওপেন করবেন। সেই রুতুরাজকে নিয়ে সিএসকের সিইও বলেন, ‘আমাদের দলে রুতুরাজ গায়কোয়াড়ের মতো ক্রিকেটার রয়েছে। ও দলকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারে। আশা করি, ওর নেতৃত্ব দলকে চাঙ্গা করবে (Sanju Samson)।’


