Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল শুরুর আগে ব্যাট হাতে নিজের ফর্মে থাকার বার্তা দিলেন চেন্নাই তারকা সরফরাজ খান (Sarfaraz Khan)।
বিপক্ষকে চাপে ফেলতে প্রস্তুত সরফরাজ (Sarfaraz Khan)
জীবনের প্রতিটা দিন মাঁনুষের অনিশ্চিয়তার মধ্যে দিয়ে কাটে। সফলতা আসবে কিনা সেটা কেউ আগে থেকে বলতে পারেন না। ঠিক যেমন আগে থেকে বলা যায়নি কোনও যুদ্ধের ফলাফল। কোনও গল্পের সমাপ্তি অথবা কোন গানটা মন ছুঁয়ে যাবে। কিন্তু তাই বলে চুপ করে বসে থাকলে কাঙ্খিত ফলাফল যে পাওয়া যায় না ইটা সর্বজনবিদিত। সুযোগ একদিন আসবে হয় সেদিন সফল হবে নয় পাওয়া যাবে শিক্ষা বা গভীর উপলব্ধি। এমন বহু ঘটনার সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। দলের বাইরে থেকেও ফিরে এসে দুরন্ত পারফর্ম করে মন জয় করে নিয়েছেন বহু তারকা (Sarfaraz Khan)।
আইপিএল ২০২৬-এর মিনি নিলামে সরফরাজ খানকে চেন্নাই দলে নেওয়ার পর থেকেই উঠতে শুরু করে একাধিক প্রশ্ন। অফ ফর্মে থাকা এই ব্যাটারকে কেন দলে নেওয়া হলো এই নিয়ে বিস্তর আলোচনা চলে সমর্থক এবং ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে। কিন্তু সরফরাজ খান এই সবের উত্তর দিলো অনুশীলনে। সেখান থেকেই দলের প্রথম একাদশে থাকার দাবি জোরালো করলেন।

দীর্ঘদিন ধরে ব্যাটে রান পাচ্ছিলেন না সরফরাজ খান। আইপিএল-এর ইতিহাসও তাঁর কাছে খুব একটা সুখকর নয়। আর এইসব দিক বিবেচনা করে বলা যেতে পারে ২০২৬ আইপিএল তাঁর কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনুশীলনে তিনি যে মেজাজে ব্যাট করছিলেন সেই মেজাজেই তাঁকে এই মরশুমে দেখা যাবে বলে আশা করছেন সমর্থকরা। স্কিল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা পেসার হোক স্পিনার, বিপক্ষকে খুব সহজেই বড় শটে উড়িয়ে দিচ্ছেন। এরপরেই তাঁর প্রথম একাদশে খেলার আশা আরও তীব্র হচ্ছে।

আরও পড়ুন: LPG: পশ্চিম এশিয়ার যুদ্ধ, LPG বাজারে চাপ!
মরশুম শুরুর আগে চেন্নাইয়ের ওপেনিং জুটি কী হবে সেই নিয়েও জল্পনা চলছিল তবে দলের অধিনায়ক ঋতুরাজ স্পষ্ট করে দিয়েছেন যে তিনি ওপেন করবেন। তাঁর সঙ্গে থাকবেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক সঞ্জু স্যামসন। যার ব্যাটে ভর করে বলা যায় ভারত বিশ্বজয় করেছে। এছাড়াও বিশেষভাবে নজর থাকবে আয়ুষ মাত্রের দিকেও। তিনিও ভারতের অন্যতম উদীয়মান তারকা। এছাড়াও রয়েছেন ব্রেভিস এবং শিবম দুবে (Sarfaraz Khan)।


