Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শিয়ালদহ মেট্রো স্টেশনে (Sealdah Metro Station) এক যাত্রীর সঙ্গে আরপিএফ কর্মীর আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইন্দ্রজিৎ ঘোষ নামে ওই যাত্রীর অভিযোগ, মেট্রোতে ওঠার সময় তাড়াহুড়োর কারণে তিনি ব্যাগ স্ক্যান করাতে ভুলে যান। সেই সময় কর্তব্যরত এক আরপিএফ কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।
আরপিএফ কর্মী তাঁর গায়ে হাত দেন (Sealdah Metro Station)
অভিযোগ অনুযায়ী, ব্যাগ চেক না হওয়ার বিষয়টি জানানো সত্ত্বেও (Sealdah Metro Station) আরপিএফ কর্মী তাঁর গায়ে হাত দেন। বিষয়টি নিয়ে প্রশ্ন তোলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, এরপর তাঁকে দিয়ে জোর করে একটি বয়ান লেখানোর চেষ্টা করা হয়, যেখানে তাঁকে নিজেকে অপরাধী হিসেবে স্বীকার করানোর চেষ্টা হয়েছিল।
কোনওভাবেই গ্রহণযোগ্য নয় (Sealdah Metro Station)
যদিও ওই যাত্রী পেশায় একজন সঞ্চালক, তবু তাঁর পরিচয়ের বাইরে একজন সাধারণ যাত্রী হিসেবেই তিনি ঘটনাটিকে দেখার আবেদন জানিয়েছেন। তাঁর দাবি, অসাবধানতাবশত হওয়া একটি ভুলের জন্য যে ধরনের আচরণের সম্মুখীন হতে হয়েছে, তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: RG Kar Case: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলা থেকে সরে দাঁড়াল সুপ্রিম কোর্ট
এই ঘটনায় মেট্রো স্টেশনে যাত্রীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। আরপিএফের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।


