Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: যুদ্ধ পরিস্থিতি যত জটিল হচ্ছে ততই তার প্রভাবে ধস নামছে শেয়ার বাজারে (Sensex and Nifty)।
ছারখার শেয়ার বাজার (Sensex and Nifty)
আগের সপ্তাহের পর এই সপ্তাহেও শেয়ার মার্কেটের হাল করুণ। যুদ্ধ পরিস্থিতি যত জটিল হচ্ছে ততই ধস নামছে শেয়ার মার্কেটে। দালাল স্ট্রিটের ক্ষত দিন দিন বেড়েই চলেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি থেকে রুপির পতন এইসব একাধিক কারণে স্টক মার্কেটে এই পতন বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পয়েন্ট কমেছে ৩ শতাংশের বেশি (Sensex and Nifty)।
সোমবার বাজার খোলার পর সেনসেক্স কমেছিল প্রায় ২৫০০ পয়েন্ট বা ৩ শতাংশের বেশি, যার ফলে এই সূচক ছিল ৭৬ হাজার ৪২৪ পয়েন্টে। অন্যদিকে নিফটি৫০ কমেছে ৭৫০ পয়েন্ট। এর জেরে এই স্টক নেমেছিল ২৩ হাজার ৬৯৭ পয়েন্টে। এর ফলে বাজার ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে ক্ষতি হয় ১৩ লক্ষ কোটি টাকায়। সেনসেক্স ও নিফটি৫০ পাশাপাশি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইনডেক্সগুলিতেও পতন দেখা গিয়েছে। এর পাশাপাশি ডাউন রয়েছে সমস্ত সেক্টরাল ইনডেক্স।

নিফটি পিএসইউ ব্যাঙ্ক কমেছে ৬ শতাংশের বেশি এবং এর পাশাপাশি ৪ শতাংশের বেশি কমেছে নিফটি অটো, ব্যাঙ্ক, ট্যুরিজম। মেটাল, ফিনানশিয়াল সার্ভিস, প্রাইভেট ব্যাঙ্ক, ডিফেন্স, ম্যানুফ্যাকচারিংয়ের মতো একাধিক ইনডেক্সের পয়েন্ট কমেছে ৩ থেকে ৪ শতাংশের মধ্যে। ডাউন থেকেও সবচেয়ে কম হয়েছে নিফটি আইটি-র।
তেলের দাম আকাশছোঁয়া
সোমবার দালাল স্ট্রিটে পতনের জন্য সবচেয়ে বড কারণ হিসেবে চিহ্নিত হয়েছে আন্তর্জাতিক স্তরে জ্বালানি তেলের দামে রেকর্ড বৃদ্ধি। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। গত চার বছরের মধ্যে রেকর্ড হাই-তে উঠেছে ক্রুড অয়েলের দাম। যার ফলে শেয়ার বাজারের এই হাল বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: Sohini Ganguly: সন্তানের ‘পবিত্রতা’ মন্তব্যে বিতর্ক, ঠিক কী বলতে চেয়েছিলেন সোহিনী গাঙ্গুলী
তলানিতে রুপির দাম
তেলের দামে বৃদ্ধি হতেই ভারতীয় রুপির দামে পতন হয়েছে। মার্কিন ডলারের সাপেক্ষে ইন্ডিয়ান রুপির বিনিময়দর সোমবার ৯২.৩৩ স্তরে নেমেছে। গত সপ্তাহ থেকেই ভারতীয় মুদ্রা পতনের সাক্ষী। কিন্তু রিজ়ার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপে পরিস্থিতির কিছুটা বদল হয়েছিল। তেলের দামে বৃদ্ধি পতনের আরও গভীরে ঠেলে দিল টাকাকে।
যুদ্ধ থামার লক্ষণ কম
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি বন্ধ হওয়ার কোনও ইঙ্গিত এখনও মেলেনি। বরং দিনে দিনে ভূ-রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ফলে কবে যে শেয়ার মার্কেটে স্বস্তি ফিরবে সেটা এখনই বলা কঠিন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা (Sensex and Nifty)।


