Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: এসআইআর প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ঘিরে জট অব্যাহত। তারই মধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের স্পর্শকাতর বুথের সংখ্যা চূড়ান্ত করল নির্বাচন কমিশন(Sensitive Booth)।
অর্ধেকের বেশি বুথ স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর (Sensitive Booth)
কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে অর্ধেকের কিছু বেশি বুথকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে(Sensitive Booth)। সমস্ত জেলার রিপোর্ট খতিয়ে দেখে কমিশন সূত্র এর খবর রাজ্যে প্রায় ৪১ হাজার ৪০০টি বুথ সংবেদনশীল। তার মধ্যে আনুমানিক ৬ হাজার ৮০০টির কাছাকাছি বুথকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সীমান্তে স্পর্শকাতর বুথ বেশি
সীমান্তবর্তী ও অতীতে উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতেই স্পর্শকাতর বুথের সংখ্যা বেশি বলে জানা গিয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বীরভূম, নদীয়া এবং হুগলির একাংশে সংবেদনশীল বুথের হার তুলনামূলক বেশি।
আরও পড়ুন: Bengal Force: ভোট ঘোষণার আগে রাজ্যে বড় পদক্ষেপ, ২৪০ কোম্পানি CAPF মোতায়েন কমিশনের
রুট মার্চ ও ফ্ল্যাগ মার্চ (Sensitive Booth)
এই প্রেক্ষাপটেই রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় আধাসেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত চিহ্নিত স্পর্শকাতর এলাকাগুলিতেই তাঁদের মোতায়েন করা হবে। রুট মার্চ ও ফ্ল্যাগ মার্চের মাধ্যমে এলাকায় আস্থা ফেরানোই প্রাথমিক লক্ষ্য।



