Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই বড় দাবি করলেন পাক ব্যাটার শাদাব খান (Shadab Khan)।
শাদাবের বড় দাবি (Shadab Khan)
ভারতের কাছে হোঁচট খেয়ে সুপার এইটে পৌঁছেছে পাকিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সুপার এইটে জায়গা করে নিতে মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে পাকিস্তানের সুপার এইটের যাত্রা শুরু। মাঠে নামার আগে আত্মবিশ্বাস পাকিস্তান দল। আত্মবিশ্বাসী পাকিস্তানের ক্রিকেটার শাদাব খান। প্র্যাকটিসে যাওয়ার সময়ে এক সমর্থকের প্রশ্নের জবাবে বললেন, ‘ফাইনাল খেলবে পাকিস্তান (Shadab Khan)।’
মঙ্গলবার শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। এই ম্যাচ দিয়েই সুপার এইট পর্বের যাত্রা শুরু করবে তারা। এই ম্যাচে নামার আগে পাক দলের অনুশীলনে অংশ নিতে যাচ্ছিলেন শাদাব খান। সেখানেই এক সমর্থক তাঁকে জিজ্ঞাসা করেন, ‘আপনারা তা হলে সেমি ফাইনাল পর্যন্ত এখানেই থাকবেন?’ জবাবে শাদাব বলেন, ‘ফাইনাল, ফাইনাল পর্যন্ত। পাকিস্তান ফাইনালে খেলবে।’

এই উত্তর শুনে ওই সমর্থক জিজ্ঞাসা করেন, ‘ফাইনাল কি ভারতের সঙ্গে?’ সেটার উত্তরে শাদাব কিছু না বলে চলে যান মাঠে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। জোর চর্চা চলছে, শাদাবের এই দাবি নিয়ে। সমর্থক এটাই হয়তো বোঝাতে চেয়েছিলেন ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচের কথা। নিজেদের গ্রুপে ভারত বা পাকিস্তানের মধ্যে একটি দল শীর্ষে ও আর একটি দল দ্বিতীয় স্থানে শেষ করলে তখন সেমিতে মুখোমুখি হবে তারা।
আরও পড়ুন: Epstein Jackson: এপস্টিন ফাইল জল্পনায় নয়া নাম: শিশুদের রক্ষা করতেই মাইকেল জ্যাকসনকে হত্যা?
সেটা হলে তখন ভারতে নয়, শ্রীলঙ্কায় হবে ম্যাচ। আর ওই ম্যাচে হেরে সেমি ফাইনাল থেকেই যে পাকিস্তান বিদায় নিতে পারে, ওই সমর্থকের কথায় সেই ইঙ্গিত স্পষ্ট। তবে পাকিস্তানের ফাইনাল খেলা নিয়ে এই মন্তব্য করে ক্রিকেটপ্রেমীদের একাংশের ট্রোলের মুখে পড়েছেন শাদাব খান। তবে এখন সময়ই বলবে কোন দল খেতাব জেতে (Shadab Khan)।


