Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ হচ্ছে বহু বছরের প্রতীক্ষার অবসান! বিশাল ভরদ্বাজের আগামী ছবির নায়ক কিং খান (Shah Rukh Khan)?
বিশাল ভরদ্বাজ আর শাহরুখ এবার একসাথে? (Shah Rukh Khan)
বলিউড বরাবরই সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি। সেখানে এমন কিছু জুটি আছে যাদের নিয়ে বিস্তর চর্চা চললেও সিলভার স্ক্রিনে একসাথে দেখা যায়নি। দেখার অপেক্ষায় বছরের পর বছর অপেক্ষা করেছেন তাঁদের ভক্তরা। তেমনই দুই নাম হলো শাহরুখ খান ও বিশাল ভরদ্বাজ। যাদের নিয়ে বারবার চর্চা চলেছে সিনেপাড়ায়। বহুবারই পারস্পরিক আগ্রহ, গল্পের আদানপ্রদান, প্রশংসা, সব কিছুর পরেও একসঙ্গে জুটি বাঁধতে দেখা যায়নি। তবে এবার সম্ভাব্য প্রকাশিত খবর অনুযায়ী দুজন জুটি বাঁধতে চলেছেন (Shah Rukh Khan)।
এতদিনের অসম্পূর্ণ সম্ভাবনা সত্যিই হতে চলেছে বলেই সূত্রের খবর। একদিকে শাহরুখের আসন্ন অ্যাকশন ছবি কিং মুক্তির প্রস্তুতিতে অন্যদিকে বিশাল ভরদ্বাজ নিজেই শাহরুখের সঙ্গে ছবি করার সম্ভাবনা নিয়ে জানাচ্ছেন, এই ব্যাপারটা ‘হতেই হবে’। আর এই খবর সামনে আসতেই দর্শকদের মধ্যে উন্মাদনার পারদ বাড়ছে।
বলিউডে মূলধারার ছবি বা বলা ভাল মশলা ঘরানার থেকে অনেকটাই ভিন্ন ধাঁচের পরিচালক বিশাল ভরদ্বাজ। তাঁর ছবিতে সাহিত্য, রাজনৈতিক বাস্তবতা, মনস্তত্ত্ব যেন শুধু আর আটকে থাকে না বড় পর্দায়, সেখান থেকে সোজাসুজি প্রবেশ করে দর্শকদের মনে। শেক্সপিয়র অনুপ্রাণিত ট্রিলজি ‘মকবুল’, ‘ওমকারা’ ও ‘হায়দর’, শুধু ছবি হিসেবে নয়, অভিনয়কেও নতুন উচ্চতায় নিয়ে গেছে। এমন কি তাঁর গল্প বলার ধরণও সম্পূর্ণ আলাদা। শুধুমাত্র পরিচালক নন তখন তিনি গবেষনাগারে পরীক্ষা-নিরীক্ষা করতে থাকা এক মগ্ন বৈজ্ঞানিক। আনুষঙ্গে সংগীত যেন সেই সেই পরীক্ষার এক অবিচ্ছেদ্য অংশ (Shah Rukh Khan)।

অন্যদিকে শাহরুখ খান দীর্ঘকে কেরিয়ারে রোম্যান্টিক নায়ক থেকে অ্যান্টিহিরো, ট্র্যাজিক চরিত্র থেকে অ্যাকশন স্টার, সবই করেছেন। শুধু তাই নয় সিনেমার আগে টেলিভিশনেও এমন কিছু কাজ করেছেন যা সেই সময়ের থেকে অনেকটাই এগিয়ে (Shah Rukh Khan)।
কিন্তু বিশাল ভরদ্বাজের মতো পরিচালক যেভাবে চরিত্রের অন্তর্গত অন্ধকার ও দ্বন্দ্বকে ফুটিয়ে তোলেন, সেই প্রেক্ষাপটে এখনও ধরা দেননি কিং খান। ঠিক এই কারণেই এই সম্ভাব্য জুটির ছবি শুধু একটি প্রজেক্ট নয়, এটি হতে পারে অভিনয় ও নির্মাণশৈলীর এক নতুন অধ্যায়। অনেক পরিচালকের মতে শাহরুখ সেটে কোনও সুপারস্টার নন বরং তিনি ছাত্র হিসেবেই নিজেকে ধরা দেন।

সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে বিশাল জানান, ‘বছরের বিভিন্ন সময়ে তিনি শাহরুখকে নানা গল্প পাঠান এবং অভিনেতা সবসময় সাড়া দেন।পরিচালকের কথায়, শাহরুখ শুধু তারকা নন, এক বিশেষ ধরনের আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। সেই ব্যক্তিত্বই তাঁকে আলাদা করে তোলে। সম্ভবত দেশের মধ্যে সেরা (Shah Rukh Khan)।’
সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, সম্প্রতি বিশাল ভরদ্বাজের নতুন ছবি তৈরির সময়ও তিনি শাহরুখকে একটি গল্প পাঠিয়েছেন। এবং শাহরুখ নাকি বারবারই বলেছেন, তাঁদের একসঙ্গে কাজ করা উচিত। ‘ও রোমিও’-র পরিচালকের এই বক্তব্য থেকেই স্পষ্ট, একসঙ্গে ছবি করার আলোচনাটা আর কল্পনায় নেই, বাস্তবের কাছাকাছি পৌঁছেছে। প্রসঙ্গত বিশালের ছবিতে শাহিদ কাপুর নিজেকে তুলে ধরেছেন বারবার অন্য মাত্রায়। এই জুটির আগের কিছু সিনেমা যেমন কামিনে, হায়দর আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। এখন দর্শকরা মুখিয়ে আছেন এই জুটিকে বড় পর্দায় দেখার জন্য (Shah Rukh Khan)।

আরও পড়ুন: Mamata Banerjee: হলিউডকে টেক্কা দিয়ে ‘বুং’-এর জয়, ‘গোটা বিশ্বের গর্ব’ বললেন মমতা
তবে বলিউডে এমন কোলাব যে খুব সহজ সেটা না। এর সাথে অনেকগুলি দিক একসাথে কাজ করতে হয় যেমন বাজারের চাহিদা, সময়, চিত্রনাট্য, তারিখ। কারণ এর আগেও দেখা গিয়েছে ডেট না মেলায় অনেকসময় পিছু হটতে হয়েছে অভিনেতাদের। তবে পরিস্থিতি বদলেছে। শাহরুখও এখন নিজের ঘরানা ভেঙে ভিন্ন ধাঁচের সিনেমা করছেন। বলা যায় ছক ভেঙে বাজিমাত করতে মাহির বাজিগর। সব মিলিয়ে এই জুটির ছবির সম্ভাবনা সত্যিই বাস্তব হতে পারে। এই জুটির মেলবন্ধন হলে জন্ম হতে পারে এক স্মরণীয় সিনেমার (Shah Rukh Khan)।


