Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Tower) শুধু ভারতেরই নয়, আন্তর্জাতিক পর্যটন ও বিনোদন জগতেরও এক আইকন। তাঁর জনপ্রিয়তা এতোটাই যে এবার দুবাইয়ের আকাশেও ছড়িয়ে পড়ল শাহরুখের ম্যাজিক। দুবাইয়ের অন্যতম এস্টেট সংস্থা ‘দানুবে প্রোপার্টিস’ শাহরুখ খানের নামে তৈরি করতে চলেছে একটি ৫৫ তলার কমার্শিয়াল বিল্ডিং। ভবিষ্যতে এই বিল্ডিংটি ‘শাহরুখ টাওয়ার’ নামে পরিচিত হবে, যা বিশ্বে প্রথম কোনো অভিনেতার নামে নির্মিত বহুতল হিসেবে বিশেষ স্থান দখল করবে।
সম্পূর্ণরূপে তৈরি হওয়ার পরিকল্পনা (Shah Rukh Tower)
শাহরুখ টাওয়ারটি ২০২৯ সালের মধ্যে দুবাইতে সম্পূর্ণরূপে তৈরি হওয়ার পরিকল্পনা (Shah Rukh Tower) রয়েছে। বিল্ডিংটির প্রতিটি স্পেস বাণিজ্যিক কাজে ব্যবহারযোগ্য হবে। সূত্রের খবর অনুযায়ী, ৪ কোটি টাকা থেকে শুরু করে বিভিন্ন মাপের অফিস বা স্পেস ক্রয় করা যাবে। বিল্ডিংয়ে প্রবেশ করলেই নজর কাড়বে শাহরুখের আইকনিক পোজ-হাত দু’পাশে ছড়িয়ে দেওয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি হাজির থাকবেন শাহরুখ খান নিজেই।

শাহরুখের আন্তর্জাতিক জনপ্রিয়তার প্রতীক (Shah Rukh Tower)
দুবাইতে শাহরুখের জনপ্রিয়তা (Shah Rukh Tower) নতুন নয়। বহু বছর ধরে তিনি দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। এই শহরে তাঁর একটি বিলাসবহুল বানগ্লোও রয়েছে, যেখানে মাঝে মধ্যেই পরিবারসহ ছুটি কাটাতে যান। এছাড়া, বহুবার নিজের ছবির প্রচারের জন্য দুবাই সফর করেছেন। তবে এবারই প্রথম, কোনও অভিনেতার নামে দুবাইতে একটি বহুতল তৈরি হচ্ছে-যা নিঃসন্দেহে শাহরুখের আন্তর্জাতিক জনপ্রিয়তার প্রতীক।

ব্যস্ত শাহরুখ খান
বর্তমানে শাহরুখ খান ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি ‘কিং’-এর শুটিংয়ে। সম্প্রতি তাঁর জন্মদিনে প্রকাশ করা হয়েছে ছবিটির টিজার, যা দর্শকদের মধ্যে চমক সৃষ্টি করেছে। টিজারে দেখা যায় নতুন লুকে শাহরুখ রীতিমত বিন্দাস এবং শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন। ষাটের কোঠায় পা দিয়েও তিনি দেখিয়েছেন যে নতুন প্রজন্মের হিরোদের সঙ্গে টেক্কা দিতে তিনি এখনও পুরোপুরি সক্ষম।

আরও পড়ুন: Tom Cruise: টম ক্রুজ পেলেন সাম্মানিক অস্কার, হলিউডে উচ্ছ্বাস!
শাহরুখ খানের এই বিল্ডিং কেবল একটি স্থাপত্য নয়, এটি হল তার শিল্পী জীবনের আন্তর্জাতিক স্বীকৃতি। দেশে-বিদেশে হাজারো অনুরাগী তাঁর অভিনয়, কর্মদক্ষতা ও ব্যক্তিত্বকে সাদরে গ্রহণ করেছেন। শাহরুখ টাওয়ারও সেই জনপ্রিয়তা এবং প্রভাবের একটি স্থায়ী প্রতীক হিসেবে দাঁড়াবে।


