Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিরুদ্ধে হারের পর যাকে কটাক্ষ করেছিলেন তাকেই আবার অধিনায়ক হিসেবে দেখতে চান আফ্রিদি (Shahid Afridi)।
ডিগবাজি আফ্রিদির (Shahid Afridi)
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও সেমি ফাইনাল যেতে পারবে কিনা পাকিস্তান সেটা অনিশ্চিত। শুধু যে অনিশ্চিত তা নয় বরং চাপেই রয়েছে সলমন আঘার দল। শেষ চারে যাওয়ার আশা জিয়িয়ে রাখতে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে তাদের। তিন ম্যাচ শেষে রানরেটের দিক থেকে এগিয়ে নিউ জিল্যান্ড। চলতি বিশ্বকাপে পাকিস্তান দলকে তাদের পারফরম্যান্সের জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে। যার মধ্যে রয়েছেন তাদের সমর্থক থেকে শুরু করে দলের প্রাক্তন তারকারাও (Shahid Afridi)।
গ্রুপ পর্বে ভারতের মুখোমুখি হয়ে লজ্জাজনক হার হয় পাকিস্তানের। তারপর ইংল্যান্ডের কাছেও হারতে হয়েছে তাদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র, নামিবিয়া এবং নেদারল্যান্ডলসের বিরুদ্ধে জেতে পাকিস্তান। ভারতের কাছে হারের পর শাহিদ আফ্রিদি জানিয়েছিলেন, শাহিন আফ্রিদি, বাবর আজম এবং শাদাব খানকে ভবিষ্যতে টি-২০ দলে নেওয়া উচিত না। এবার সেই বক্তব্য থেকে সম্পূর্ণ পাল্টি খেলেন তিনি। শাদাব প্রসঙ্গে অদ্ভুত মন্তব্য এবার তাঁর।

আফ্রিদি বলেন, ‘যদি মাইক হেসন কোচ থাকে, তাহলে আমার মনে হয় শাদাব খানকে অধিনায়ক করা হবে। ওদের মধ্যে একটা যোগসূত্র আছে। পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডে দুজন একসঙ্গে ছিল। শাদাব খারাপ পছন্দ নয়। তবে বোলার হিসেবে ওর পারফরম্যান্স আরও ভাল হলে, কোনও সমস্যা ছিল না। আমরা ওর থেকে ধারাবাহিকতা চাই। সেটা হলে ওকে অধিনায়ক করতে সমস্যা নেই। আমি সবসময় বলি, ও দলের মেরুদণ্ড। আমার মনে হয় ওদের আর কোনও বিকল্প না থাকায়, শাদাবকেই অধিনায়ক করা হবে। তবে ওকে পারফর্ম করতে হবে।’
আরও পড়ুন: Vijay Sangeeta: এক অভিনেত্রীর কারণেই নাকি ঘর ভাঙছে থলপতি বিজয়ের? জানেন কি তিনি কে?
কার্যত একপ্রকার তাদের বিশ্বকাপ থেকে বিদায় নিচিত হয়ে গিয়েছিল তবে যেভাবে ভাগ্য সঙ্গ দিচ্ছে, পাকিস্তানের তাতে সেমিফাইনালে যাওয়ার আশা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন। প্রথম দিকে ভাল পারফর্ম করলেও এই মুহূর্তে একেবারেই ছন্দে নেই শ্রীলঙ্কা। নিজেদের দেশে বিশ্বকাপ হওয়া সত্ত্বেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। কমজোরী প্রতিপক্ষকে হারানোর চ্যালেঞ্জ এখন সলমন আঘাদের সামনে (Shahid Afridi)।


