Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শাকিব আল হাসানকে দ্রুত বাংলাদেশে ফেরাতে চাইছে সে দেশের ক্রিকেট বোর্ড (Shakib Al Hasan)।
শাকিবকে দেশে ফেরাতে তৎপর বোর্ড (Shakib Al Hasan)
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা শাকিব আল হাসান। দীর্ঘদিন যিনি মাঠের বাইরে রয়েছেন। তবে বাংলাদেশের হয়ে আবার শাকিবকে দেখার সম্ভাবনা বাড়ছে। দেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও অলরাউন্ডারকে দ্রুত বাংলাদেশে ফেরাতে চাইছে সেই দেশের ক্রিকেট বোর্ড। সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই শাকিবের বিরুদ্ধে হওয়া সমস্ত মামলার নথি দেশের সরকারের কাছে জমা দেওয়া হয়েছে (Shakib Al Hasan)।
২০২৪ সালে কানপুরে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচের দেশের হয়ে শেষবার দেখা গিয়েছিল তাঁকে। তিনি ইচ্ছাপ্রকাশ করেছিলেন, দেশের মাটিতে একটি সিরিজ খেলে অবসর নিতে চান। কিন্তু শেখ হাসিনার দেশত্যাগ ও সরকারের পতনের পর থেকে আর বাংলাদেশে ফিরতে পারেননি শাকিব।
তিনি আওয়ামী লিগের সাংসদও ছিলেন। বাংলাদেশের আদালতে শাকিবের বিরুদ্ধে খুনের মামলা-সহ একাধিক মামলা চলছে। দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কায় আর বাংলাদেশে ফেরেননি তিনি। তাঁকে আর কোনও দিন বাংলাদেশের হয়ে খেলতে দেখা যাবে বলেই জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা।

কিন্তু বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার পর থেকেই পাল্টাতে থাকে ছবি। আট ঘন্টার এক বৈঠকে শাকিবকে আবার ফেরানোর দাবি শোনা যায়। বাংলাদেশে সরকার বদলেছে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার বদলের পর শাকিবকে ফেরানোর তৎপরতা দেখা যাচ্ছে।

সম্প্রতি দেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, শাকিব ও বাংলাদেশের আর এক প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার বিরুদ্ধে হওয়া সব মামলার নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। তাঁদের ক্রিকেটে ফেরার দরজাও খোলা হবে। শাকিবের মতো মোর্তাজাও আওয়ামী লিগের সাংসদ ছিলেন (Shakib Al Hasan)।
আমিনুলের এই মন্তব্যের পরেই শাকিবের আইনি দল তাঁর বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে নথি তৈরি করেছে। সেই নথি পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। তা সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা ‘ক্রিকবাজ়’-কে বলেছেন, “শাকিবের মামলার সব নথি আমরা সরকারের কাছে পাঠিয়ে দিয়েছি।”
সম্প্রতি শাকিবের ফেরা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের এক দিনের দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে আবার খেলতে পারলে খুব ভাল লাগবে। আমরা অনেক বছর একসঙ্গে খেলেছি। যদি শাকিব ভাই পাকিস্তান সিরিজ়ের আগে ফেরে তা হলে খুব খুশি হব।’ বোর্ডের কর্তা ও অধিনায়কের কথা থেকে পরিষ্কার, তাঁরা দ্রুত শাকিবকে ফেরাতে চাইছেন। অনেকের মতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেলায় বাংলাদেশ ক্রিকেট জনপ্রিয়তা হারিয়েছে আর সেই হারানো জনপ্রিয়তা হারাতে এই পদক্ষেপ বলেই সূত্রের খবর (Shakib Al Hasan)।


