Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল, এক্সক্লুসিভ, কলকাতা: শহর কলকাতায় হঠাৎই নজর কাড়লেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান (Shakib Khan)। নতুন ছবির শুটিংয়ে অংশ নিতে কলকাতায় এসেছেন তিনি। বাদামি রঙের কোট, মুখভর্তি লম্বা দাড়ি-সব মিলিয়ে একেবারে ভিন্ন লুকে ধরা দিলেন অভিনেতা। তাঁর এই নতুন লুককে ঘিরে অনুরাগীদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে।
টলিপাড়ায় শাকিব (Shakib Khan)
টলিউডে এর আগেও কাজ করেছেন শাকিব (Shakib Khan)। বড়পর্দায় তাঁকে দেখা গিয়েছে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী-র সঙ্গে। পাশাপাশি অভিনেত্রী ইধিকা পাল-এর সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছেন তিনি। দুই বাংলার যৌথ প্রযোজনার ছবিতে তাঁর উপস্থিতি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। যদিও সূত্র মারফত জানা গেছে এটি একটি বাংলাদেশী ছবির শুটিং চলছে।

আরও পড়ুন: Pratik Ur Rahaman: কাস্তে হাতুড়ি ছেড়ে জোড়া ফুল শিবিরে প্রতীক-উর রহমান
প্রজেক্ট ঘিরে বাড়তি কৌতূহল
নতুন এই ছবির কাহিনি বা চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে তাঁর লুক দেখে আন্দাজ করা যাচ্ছে, চরিত্রটি বেশ গম্ভীর ও রহস্যঘেরা হতে পারে। বাংলাদেশের তারকার কলকাতায় শুটিং মানেই দুই বাংলার দর্শকদের কাছে আলাদা আকর্ষণ। ফলে এই প্রজেক্ট ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।


