Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: প্রায় দুই দশক পর আবার ভারতের মাটিতে পা রাখতে চলেছেন বিশ্বখ্যাত পপ তারকা Shakira (Shakira India Tour)। ল্যাটিন পপ সঙ্গীতের জগতে যাঁকে “কুইন অফ ল্যাটিন মিউজিক” বলা হয়, সেই শিল্পীর ভারত সফর নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ভক্তরা। শেষবার তিনি এসেছিলেন ২০০৭ সালে India সফরে। দীর্ঘ উনিশ বছর পরে আবার তাঁর লাইভ কনসার্ট দেখতে চলেছেন ভারতীয় শ্রোতা-দর্শক। এবারের সফরকে ঘিরে আরেকটি বড় আকর্ষণ হল সম্ভাব্য যৌথ পারফরম্যান্স। গুঞ্জন উঠেছে, পাঞ্জাবি গায়ক ও অভিনেতা Diljit Dosanjh এই কনসার্টে শাকিরার সঙ্গে মঞ্চ ভাগ করতে পারেন। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু সংগীতপ্রেমীদের মধ্যে উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে।

কোথায় এবং কবে হবে শাকিরার কনসার্ট (Shakira India Tour)
আগামী এপ্রিল মাসে ভারতের দুটি বড় শহরে আয়োজন করা হয়েছে এই বহুল প্রতীক্ষিত লাইভ পারফরম্যান্স। ১০ এপ্রিল — মুম্বইয়ের বিখ্যাত Mahalaxmi Racecourse ১৫ এপ্রিল দিল্লির Jawaharlal Nehru Stadium এই দুটি শহরেই হাজার হাজার দর্শক একসঙ্গে বিশ্বখ্যাত শিল্পীর লাইভ পারফরম্যান্স উপভোগ করতে পারবেন। আয়োজনকারীরা জানিয়েছেন, আন্তর্জাতিক মানের সাউন্ড, আলো ও মঞ্চসজ্জা দিয়ে অনুষ্ঠানটিকে এক বিশাল মিউজিক ফেস্টিভ্যালে রূপ দেওয়া হবে।
প্রিমিয়াম কনসার্টের আয়োজন (Shakira India Tour)
এই কনসার্টের টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং চাহিদাও বেশ বেশি। বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে, সাধারণ টিকিট: প্রায় ৬,০০০ টাকা থেকে শুরু, ভিআইপি সেকশন: প্রায় ১৪,৫০০ টাকা, প্ল্যাটিনাম লাউঞ্জ: প্রায় ২৪,৫০০ টাকা, প্রিমিয়াম এইচএসবিসি স্টারস্ট্রাক লাউঞ্জ পাস: প্রায় ৩২,০০০ টাকা দামের পার্থক্য অনুযায়ী দর্শকরা আলাদা সুবিধা পাবেন যেমন বিশেষ বসার জায়গা, ভিআইপি প্রবেশপথ, লাউঞ্জ সুবিধা এবং শিল্পীর পারফরম্যান্সের আরও কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ।
সংগীতের সঙ্গে সমাজসেবার বার্তা (Shakira India Tour)
এই কনসার্ট শুধু বিনোদনের জন্য নয়, এর পিছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্দেশ্যও। এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে Feeding India-র উদ্যোগে। এই সংগঠনটি মূলত শিশুদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করে। কনসার্টের মাধ্যমে শিশুদের অপুষ্টি সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই উদ্যোগে যুক্ত করাই এর লক্ষ্য।
ভারতের প্রতি ভালোবাসা (Shakira India Tour)
ভারত সফর নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাকিরা এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতের মাটিতে আবার অনুষ্ঠান করতে পারা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয়। মুম্বই ও দিল্লিতে আমার ভক্তদের সঙ্গে সরাসরি দেখা হবে, তাঁদের সঙ্গে গান ও কথোপকথনে সময় কাটাতে পারব এর চেয়ে ভালো আর কী হতে পারে? তিনি আরও বলেন, এই কনসার্ট শুধু সংগীতের অনুষ্ঠান নয়, বরং শিশুদের জন্য একটি বড় সামাজিক উদ্যোগের অংশ।
আরও পড়ুন: US Iran: ইরানে সামরিক অভিযান আমেরিকার, আত্মসমর্পণের হুঁশিয়ারি ট্রাম্পের
নাচ, সংগীত ও বিশ্বজোড়া জনপ্রিয়তা
শাকিরার জনপ্রিয়তার অন্যতম কারণ তাঁর অনন্য পারফরম্যান্স স্টাইল। তাঁর গান যেমন শ্রোতাদের মুগ্ধ করে, তেমনি তাঁর নাচ—বিশেষ করে বিখ্যাত “হিপ শেকিং” স্টাইল বিশ্বজুড়ে ভক্তদের আকর্ষণের কেন্দ্র। ল্যাটিন পপ, রক, আরবিক এবং বিশ্বসংগীতের মিশ্রণে তৈরি তাঁর সঙ্গীতধারা তাঁকে আন্তর্জাতিক মঞ্চে এক অনন্য পরিচিতি দিয়েছে। “Hips Don’t Lie”, “Waka Waka”, “Whenever, Wherever”-এর মতো গান তাঁকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে।



