Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী (Shani Asta) গ্রহের অবস্থান পরিবর্তনের প্রভাব মানুষের জীবনে নানা ভাবে পড়ে। সেই কারণেই গ্রহের উদয়, অস্ত বা রাশিপরিবর্তনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দৃক পঞ্জিকার হিসাব অনুযায়ী কর্মফলের দেবতা শনি আগামী ১৩ মার্চ সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিটে অস্ত যেতে চলেছে। মীন রাশিতে শনির এই অস্তগমন ঘটবে। এরপর প্রায় এক মাস পরে, ১৮ এপ্রিল ভোর পাঁচটা উনত্রিশ মিনিটে আবার শনির উদয় হবে বলে জানানো হয়েছে।
সূর্যের গুরুত্বপূর্ণ অবস্থান (Shani Asta)
এই সময়ের মধ্যেই সূর্যের অবস্থানও গুরুত্বপূর্ণ (Shani Asta) হয়ে উঠছে। ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সূর্য মীন রাশিতে অবস্থান করবে। জ্যোতিষ গণনা অনুযায়ী সূর্যের তেজের কারণে শনির শক্তি অনেকটাই কমে যায়। ফলে এই সময়কে অনেকেই কিছু রাশির জন্য প্রতিকূল বলে মনে করেন।
কন্যা রাশি (Shani Asta)
জ্যোতিষীদের মতে, শনির এই অস্তগমনের (Shani Asta) প্রভাব বিশেষভাবে পড়তে পারে তিনটি রাশির উপর। এর মধ্যে প্রথমেই রয়েছে কন্যা রাশি। এই সময় কন্যা রাশির জাতকদের জীবনে নানা বাধা ও সমস্যার মুখোমুখি হতে হতে পারে। কঠোর পরিশ্রম করলেও সেই অনুযায়ী ফল নাও মিলতে পারে। মানসিক চাপ বাড়ার সম্ভাবনাও রয়েছে। তাই এই সময়ে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

সিংহ রাশি
দ্বিতীয় রাশি সিংহ। ইতিমধ্যেই এই রাশির উপর শনির প্রভাব চলছে বলে মনে করা হয়। শনির অস্তের সময় সেই প্রভাব আরও জোরালো হতে পারে। ফলে রাগ বা উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা খুবই প্রয়োজন। কর্মক্ষেত্রে কিছু বাধা বা চ্যালেঞ্জ দেখা দিতে পারে। তাই কোনও ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখা জরুরি।

আরও পড়ুন: Ishan Kishan: এক ফোনই হয়ে যায় ঈশানের জীবনে টার্নিং পয়েন্ট
মকর রাশি
তৃতীয় রাশি মকর। এই রাশির অধিপতি গ্রহই হল শনি। ফলে শনির অবস্থান পরিবর্তনের প্রভাব মকর রাশির জাতকদের উপর বেশি পড়তে পারে। কাজের ক্ষেত্রে বিলম্ব বা বাধা আসতে পারে। আর্থিক দিক থেকেও কিছু সমস্যার আশঙ্কা রয়েছে। তাই এই সময় বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকা ভাল বলে মনে করছেন জ্যোতিষীরা।



