Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হুগলির শেওড়াফুলি রেলস্টেশন চত্বরে আচমকাই (Sheoraphuli Station) আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল বৃহস্পতিবার দুপুরে। স্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি এলাকায় জমে থাকা আবর্জনার স্তূপ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। শুকনো আবর্জনায় আগুন ধরে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়তে শুরু করে, ফলে প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়।
পরিস্থিতি সামাল দেবার চেষ্টা (Sheoraphuli Station)
ঘটনাস্থলের কাছেই ছিল একটি (Sheoraphuli Station) শৌচালয়। আগুনের ধোঁয়া ও শিখা দেখতে পেয়ে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই প্ল্যাটফর্ম থেকে দ্রুত সরে যেতে শুরু করেন। প্ল্যাটফর্মের ধারে থাকা একটি বিজ্ঞাপনের হোর্ডিংয়েও আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন রেলের কর্মীরাই। তাঁরা প্রাথমিকভাবে আগুন নেভানোর উদ্যোগ নেন, যাতে আগুন আরও ছড়িয়ে না পড়ে।

কখন লেগেছে আগুন? (Sheoraphuli Station)
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জিআরপি ও আরপিএফ। পরে দমকলের একটি ইঞ্জিনও স্টেশনে আসে। বিশেষভাবে প্ল্যাটফর্মের মধ্যেই দমকলের গাড়ি ঢুকিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। শ্রীরামপুর ফায়ার স্টেশনের আধিকারিক শান্তনু মালিক জানান, বিকেল প্রায় ৩টা ৫০ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার প্রায় দশ মিনিটের মধ্যেই ফায়ার বাইক ও দমকলের গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা।

আরও পড়ুন: ICDS Food: অঙ্গনওয়ারির খিচুড়িতে মরা টিকটিকি! খেয়ে অসুস্থ পড়ুয়ারা
কীভাবে লাগলো আগুন?
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, জমে থাকা আবর্জনা থেকেই আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে দমকল সূত্রে জানা গিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, আগুন লাগলেও ট্রেন চলাচলে কোনও বড় ধরনের বিঘ্ন ঘটেনি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।


