Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও রাজ কুন্দ্রার (Raj Kundra) নাম প্রায় সময় সমাজ মাধ্যমের পাতায় উঠে আসে। বিতর্ক যেন তাঁদের পিছু ছাড়ে না। সম্প্রতি শিল্পা ও তাঁর স্বামীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। এই অভিযোগ তুললেন ৬০ বছরের এক ব্যক্তি। কী কারনে উঠল এমন অভিযোগ ? কে করলেন অভিযোগ ?
অভিযোগ (Shilpa Shetty)
‘বেস্ট ডিল টিভি প্রাইভেট ফার্ম’ কোম্পানিতে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিলেন দীপক কোঠারি (Shilpa Shetty) । তিনি ছিলেন ‘লোটাস ক্যাপিটাল ফিন্যানসিয়াল সার্ভিসের’ ডিরেক্টর । তিনি দাবি করেন, ২০১৫ সালে শিল্পা ও রাজের (Shilpa- Raj ) সাথে চুক্তি করেছিলেন । তিনি ৬৮ কোটি ৪৮ লক্ষ টাকা বিনিয়োগ করেন বলে শোনা গিয়েছে। শিল্পা ও রাজ প্রতিশ্রুতি মতো ওই ব্যক্তিকে টাকা ফেরত দেননি। আর এই অভিযোগের ভিত্তিতে তারকা দম্পতির বিরুদ্ধে থানায় এফআইআর করেন ব্যবসায়ী দীপক ।
কীভাবে পরিচয়? (Shilpa Shetty)
‘বেস্ট ডিল টিভি প্রাইভেট ফার্ম’ কোম্পানির ৮৭.৬ শতাংশ ছিল শিল্পা ও রাজের (Shilpa Shetty)। শোনা যায়, এক বন্ধুর মারফত রাজ ও শিল্পার সাথে পরিচয় হয়েছিল দীপক কোঠারির। ওই কোম্পানিতে বিনিয়োগের জন্য রাজি হন দীপক। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রতি মাসে দীপককে টাকা দেওয়া হবে ,সেই সঙ্গে ফেরত দেওয়া হবে তাঁর মূলধনের কিছু অংশ। সেই কথা মতো, ২০১৫ সাল থেকে টাকা বিনিয়োগ করেন দীপক। কিন্তু ২০১৬ সালে রাজ ও শিল্পা কোম্পানি থেকে বেরিয়ে আসেন। তারকা দম্পতি দাবি করেছিলেন, অন্য বিনিয়োগকারীরা তাঁদের সাথে প্রতারণা করেছেন বলে।
ব্যক্তিগত খরচ
দীপক কোঠারির দাবি, রাজেশ আর্য নামে এক এজেন্ট রাজ ও শিল্পার সাথে তাঁর আলাপ করিয়ে দিয়েছিল । দীপকের অভিযোগ, শিল্পা ও রাজ তার কাছ থেকে ৭৫ কোটি টাকা ঋণ চেয়েছিলেন । ১২ শতাংশ হারে সুদ দেওয়ার কথা ছিল রাজের। কিন্তু এত বড় অংকের টাকার জন্য পরে অতিরিক্ত কর দিতে হতে পারে। তাই রাজ ও শিল্পা তাঁদের ব্যবসায় বিনিয়োগ করার কথা বললেন । কারণ তাঁদের ব্যবসায় বিনিয়োগ করলে কর ছাড় পাওয়া যাবে। সেই মত ব্যবসায়ী ধাপে ধাপে ২০১৫ সাল থেকে ২০২৩ সালের মধ্যে মোট ৬০.৪৮ কোটি টাকা দিয়েছিলেন । কিন্তু রাজ ও শিল্পা ব্যবসার কাজে সেই অর্থ না লাগিয়ে ব্যক্তিগত কাজে খরচ করেন , বলে শোনা গিয়েছে।
আরও পড়ুন: Vaastu Astrology: রান্নাঘরে উল্টে রাখছেন এসব জিনিস! বিপদ ডেকে আনছেন না তো?
ক্ষতিয়ে দেখা
সমস্ত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী দীপক। তবে শুধু শিল্পা ও রাজ নন, রাজেশ আর্য নামের ওই ব্যক্তির বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন ব্যবসায়ী দীপক। আপাতত মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখার আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন।


