Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নামতে চলেছে। তার আগে ভারতকে পুরনো হারের কথা মনে করিয়ে দিলেন পাক তারকা (Shoaib Akhtar)।
ভারতকে হুঁশিয়ারি পাক প্রাক্তনের (Shoaib Akhtar)
রবিবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। এই মাঠে ভারতের পূর্ব পরিসংখ্যান ভাল না হলেও ২২ গজের যুদ্ধে যে পরিসংখ্যান শেষ কথা বলে না এর প্রমাণ আগেও পাওয়া গিয়েছে। তবে ফাইনালের আগে দুই দলই নিজেদের প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না। এই মাঠেই মনেডে শেষ বিশ্বকাপের স্মৃতি ভারতের সুখকর নয়। হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। সেই ম্যাচের কথা মনে করিয়ে ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। ২০২৩ সালের বিশ্বকাপে হারের কথা মাথায় থাকবে ভারতের তবে অতীত ভুলে বর্তমানে ফোকাস করে ভারত চাইবে বিশ্বকাপের খেতাব ধরে রাখতে (Shoaib Akhtar)।
অন্যদিকে পাকিস্তান সুপার এইটে হেরে বিদায় নিয়েছে। কিন্তু ভারতের বিশ্বকাপ খেলা নিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের মাথা ব্যথা কম নয়। শোয়েব আখতারের পাশাপাশি উমর গুলও সেই একই কথা মনে করিয়ে দিলেন। কিন্তু এক্ষেত্রে নেটিজেনদের প্রশ্ন পাকিস্তানের ক্রিকেট যে তলানিতে এসে ঠেকছে সেই বিষয়ে এই নিয়ে কি তাঁরা চিন্তিত নন?

সুপার এইটে ভারত হার মেনেছিল দক্ষিণ আফ্রিকার কাছে। তার পরে ভারতের সেমিফাইনালে ওঠা নিয়ে চিন্তার কারণ দেখা দিয়েছিল। কিন্তু সেখান থেকেই পাল্টে যায় ভারতের ভাগ্য লিখন। দুই ম্যাচেই জ্বলে ওঠেন ভারতের ক্রিকেটাররা। ভারত জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে মাটিতে মিশিয়ে সেমিফাইনালে ওঠে। শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালের টিকিট জোগাড় করে নেয়। সেই ম্যাচে সঞ্জুর পাশাপাশি বুমরা প্রমাণ করলেন কেন তিনি সেরা (Shoaib Akhtar)।

তবে এই ফাইনালের মেগা ম্যাচের আগে পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানে বললেন, ‘আহমেদাবাদের উইকেটে বল পড়ে যদি থমকে যায় তাহলে তা স্পিনারদের সাহায্য করবে। সেক্ষত্রে রান হতে ২০০ বা ১৭৫। নিরাপদ রান হতে পারে দুশো প্লাস। ভারতের বিরুদ্ধে ২৫০ বা ২২৫ কি করতে পারবে নিউজিল্যান্ড? যদি ওরা পারে, তাহলে ভারত কিন্তু চাপে থাকবে (Shoaib Akhtar)।’

তিনি আরও বলেন, ‘দিনের আলোর মতো এটা পরিষ্কার ভারত তৈরি হয়েই খেলতে নামবে। ভারতের সামনে নিউজিল্যান্ড কিন্তু চাপে থাকবে। তবে দেড় বিলিয়ন মানুষের প্রত্যাশার চাপ থাকবে ভারতের উপরে। বিশ্বকাপ ফাইনালে ভারত কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছিল।’ তিনি এও স্বীকার করেছেন যে ভারতই খেতাব জয়ের দাবিদার। শোয়েব বলেন, আমার মতে ভারতই চ্যাম্পিয়ন হবে। তবে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার এটা বড় সুযোগ।’
আরও পড়ুন: Egypt Restaurant: যুদ্ধের ফুটেজে বিজ্ঞাপনী চমক: সোশাল মিডিয়ায় ট্রোলের মুখে মিশরীয় রেস্তোরাঁ চেইন
শোয়েবের পাশাপাশি পাকিস্তানের আরেক প্রাক্তন ক্রিকেটার উমর গুল বলছেন, ‘নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ খুবই শক্তিশালী। ঘরের টিমের বিপুল জনসংখ্যার জন্য ভারত চাপে থাকবে। নিউজিল্যান্ড সম্প্রতি ভারতে সিরিজ জিতেছে। স্পিন ট্র্যাকে খেলার অভিজ্ঞতা রয়েছে। ভারতও এটা মাথায় রাখবে এই দলটা আমাদের বিরুদ্ধে খেলে জিতেছিল। নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে আত্মবিশ্বাস। ফাইনাল জমজমাট হবে (Shoaib Akhtar)।’


