Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজোর শুরুতেই মন খারাপ। অভিযোগ শ্রুতি ও আরাত্রিকার (Shruti-Aratrika)। হঠাৎ কি এমন হল দুই অভিনেত্রীর সাথে? সমাজমাধ্যমে কেন ভিডিও বার্তা দিতে হল তাঁদের?

আরাত্রিকা- শ্রুতির বন্ডিং (Shruti-Aratrika)
বর্তমানে আরাত্রিকা ( Aratrika) ও শ্রুতিকে ( Shruti) একসাথে দেখা যাচ্ছে জোয়ার ভাঁটা ( Jowar Bhata) ধারাবাহিকে। দুই বোনের চরিত্রে অভিনয় করছেন শ্রুতি ও আরাত্রিকা। আরাত্রিকার চরিত্রের নাম উজি । আর শ্রুতি চরিত্রের নাম নিশা।ধারাবাহিকের শুটিংয়ের সঙ্গে সঙ্গেই বাস্তবে তারা দুই বোন হয়ে উঠেছেন। ইতিমধ্যে দুই বোনের অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। প্রমোর জন্য যখন তারা আউটডোর শুটিংয়ে গিয়েছিলেন, তখন শ্রুতি হয়ে উঠেছিলেন আরাত্রিকার মা। শুটিং শেষে সর্বদা আরাত্রিকাকে আগলে রাখেন শ্রুতি। পুজোর আগেই শুরু হয়েছে তাঁদের নতুন ধারাবাহিক।

পুজোর শুটিং (Shruti-Aratrika)
সদ্য শুরু হওয়া ধারাবাহিক এবং পুজো একসাথে চলে আসায় চাপের সম্মুখীন হতে হয়েছে এই দুই অভিনেত্রীকে (Actor) । পুজোর সময় বন্ধ থাকে টলি পাড়ার শুটিং। আর এই সময়টা দর্শকদের বিনোদনে যাতে কমতি না হয়, তাঁর জন্য আগে থেকে শুটিং করে রাখা হয়। যাকে টলি পাড়ার ভাষায় বলা হয় পুজো ব্যাংক। এই পুজো ব্যাংকের জন্য দিনরাত শুটিং করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। অনেক সময় ডবল ইউনিটেও কাজ করতে হয় তাঁদের।

অতিরিক্ত পরিশ্রম (Shruti-Aratrika)
পুজোর ছুটির আগে প্রচুর পরিশ্রম করতে হয় সকল ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের। পুজোর চারটে দিনও যে অভিনেতা অভিনেত্রীরা পুরো ছুটি পান , তাও না। এর মাঝেই চলে তাদের বিভিন্ন জায়গায় পরিক্রমা থেকে শুরু করেন বিভিন্ন জায়গায় শো। যার কারণে উৎসবের দিনগুলোতে তাঁরা বেশি ছুটি পান না । এক্ষেত্রে সর্বদা নিজেদের কাজকেই প্রাধান্য দেন।

পঞ্চমীতেও শুটিং (Shruti-Aratrika)
পঞ্চমীর দিনেই পুজোর আগের শেষ শুটিং হচ্ছে প্রায় প্রত্যেকটি ধারাবাহিকের। এই তালিকা থেকে বাদ যায়নি জোয়ার ভাঁটা ( Jowar Bhata) ধারাবাহিক। পঞ্চমীতে পুজোর আগের শেষ দিনের শুটিং করছে এই ধারাবাহিক। ঐদিন আরাত্রিকাকে দেখা গিয়েছিল সাদা রঙের একটি সালোয়ার শুটে। আর শ্রুতি পরেছিলেন নিশার পোশাক । শুটিং ফ্লোরে এসে আদুরে একটি পোস্ট করেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি । সেই ভিডিওতেই দেখা যাচ্ছে , তিনি মজা করছেন তাঁর অন ক্যামেরা দিদি শ্রুতির ( Shruti) সাথে। কাজের ফাঁকে তাদের এরকম বিভিন্ন মজার মুহূর্ত চলতেই থাকে সর্বক্ষণ।

আরও পড়ুন: Sayak-Susmita: গলল সম্পর্কের বরফ? সায়কের জন্মদিনে সুস্মিতার বিশেষ বার্তা
নেপথ্যের কারণ
ভিডিওর মাধ্যমে আরাত্রিকা জানাচ্ছেন, তাঁদের কাছে পুজো মানে কাজ। আর কাজ মানেই পুজো। আদুরে ভাবে শ্রুতিকে জড়িয়ে ধরে বলছেন “আজকে পঞ্চমী, আজকে আমরা শুটিং করতে এসেছি”। এই মজার আদুরে মুহূর্তটি আরাত্রিকা মাইতিনিজের সামাজিক মাধ্যমের পাতায় ( social Media) পোস্ট করার সঙ্গে সঙ্গেই দর্শকমহলে তুমুল ভাইরাল । পর্দার দুই বোনকে দেখে আবেগে ভাসছে দর্শকমহল।



