Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শারদীয়া দুর্গাপুজো বাঙালির (Shruti Das) সবচেয়ে বড় উৎসব। এই ক’টা দিনের জন্য সারা বছরের অপেক্ষা, সাজগোজ, আনন্দ, আর পরিবারকে ঘিরে নানা রকম পরিকল্পনা, সব মিলেই দুর্গোৎসব এক আবেগের নাম। আর এই আবেগ থেকেই বছরের পর বছর পুজোর সময়টুকু পরিবারের সঙ্গে কাটিয়ে আসছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। তবে এবছর যেন সব কিছুতেই ছন্দপতন ঘটেছে তাঁর। অভিনেত্রী বর্তমানে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। কী হয়েছে অভিনেত্রীর? কী কারনে মন খারাপ শ্রুতির? ট্রাইব টিভির সাক্ষাৎকারে শেয়ার করে নিলেন মনের কথা।
যুক্ত থাকতে না পারা (Shruti Das)
প্রতি বছরই নিজের শ্বশুরবাড়ির পুজোয় শ্রুতি (Shruti Das) সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। পুজোর দিনগুলোয় তিনি ভোর বেলা উঠে পুজোর জোগাড়ে হাত লাগান, অঞ্জলি দেন, এবং ভোগ রান্না থেকে শুরু করে অন্য সব কাজেও যুক্ত থাকেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, নতুন জামাকাপড়ে সেজে ওঠা, দেবীর সামনে মানত রাখা , অর্থাৎ সোনা বা অন্য গয়না দান করাও তাঁর প্রতিবছরের রীতি। কিন্তু এই বছর সেই অভ্যস্ত ছবিটা আর দেখা যাবে না।
মন খারাপের কারণ (Shruti Das)
শ্রুতির (Shruti Das) একান্ত মনখারাপের কারণ তাঁর জেঠুর প্রয়াণ। কিছুদিন আগেই তাঁর জেঠু মারা গিয়েছেন, যার ফলে পরিবারে এখন কালা-অশৌচ চলছে। এই অবস্থায় কোনও রকম শুভ কাজে অংশগ্রহণ করা পরিবারিক রীতি অনুযায়ী নিষেধ। তাই এবারের দুর্গাপুজোয় তিনি অঞ্জলি দিতে পারবেন না, ভোগ রাঁধতে পারবেন না, এমনকি পুজোর জোগাড়েও যুক্ত থাকতে পারবেন না। তাই অভিনেত্রীর ভীষণ মন খারাপ।
মায়ের কাছে মানত
এই প্রসঙ্গে শ্রুতি দাস (Shruti Das) বলেন, “প্রতি বছর মা দুর্গার কাছে কিছু না কিছু মানত করি। আগের বছর যেমন সোনার টিপ পরিয়েছিলাম মাকে, এবছর মানত করে সোনার নথ গড়িয়ে দিয়েছি। কিন্তু এবার কোনও কিছুতেই থাকতে পারছি না, মনটা খুব খারাপ।”
শুধু মানত বা পুজোর কাজেই নয়, পুজোর আনন্দের আরেকটি বড় দিক নতুন জামা-কাপড়। কিন্তু এবছর সেই আনন্দেও ভাঁটা। এই সময় নতুন জামাকাপড় কেনা বা পরা যায় না। তাই যেটুকু পুরনো জামাকাপড় আছে, সেটাই পরে পুজো কাটাতে হবে শ্রুতিকে।
আনন্দের এক অঙ্গ
পুজোর সময়টা শ্রুতির কাছে শুধুই ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা তাঁর পারিবারিক মিলনের, সংস্কৃতির এবং আনন্দের এক অবিচ্ছেদ্য অঙ্গ। তাই সেইসব মুহূর্তগুলো থেকে দূরে থাকাটা তাঁর কাছে ভীষণ কষ্টের।
শ্রুতি দাসের (Shruti Das) এই মনখারাপের পুজোর কথা অনেক ভক্তের মনকে নাড়া দেবে। কারণ, দর্শকরা প্রত্যেকেই কমবেশি জানেন কতটা ভালোবাসা, আবেগ এবং আন্তরিকতা দিয়ে এই উৎসবকে বাঙালিরা বরণ করে নেয়। তবুও জীবনের বাস্তবতা, ক্ষতি, শোক এবং পারিবারিক রীতিনীতির মাঝে আমাদের অনেককেই অনেক ত্যাগ স্বীকার করতে হয়।
আরও পড়ুন: Zubeen Garg: জুবিন গর্গের অকালপ্রয়াণে শোকস্তব্ধ দেশ, শ্রদ্ধা জানালেন মমতা-মোদি
এবছর দুর্গাপুজোর চেনা আনন্দে থাকছেন না শ্রুতি। ভক্তদের বিশ্বাস, মায়ের আশীর্বাদে আগামী বছর আবারও অভিনেত্রী পূর্ণ উৎসাহ ও ভক্তিতে তাঁর প্রিয় পুজোর আনন্দে ফিরবেন।


