Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোট সারিয়ে কবে মাঠে ফিরছেন গুজরাট অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)?
পরের ম্যাচে মাঠে নামবেন গিল? (Shubman Gill)
জল্পনা বাড়ছিল কবে মাঠে ফিরবেন শুভমন গিল। তবে এই মুহূর্তে প্রাপ্ত খবর অনুযায়ী দিল্লি ম্যাচেই মাঠে ফিরতে চলেছেন গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমন গিল। পেশিতে লাগার কারণে ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি গিল। আইপিএল অভিযানও ভাল হয়নি দলের জন্য, দুই ম্যাচেই হারতে হয়েছে দলকে। গিলের অনুস্পস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন রশিদ খান (Shubman Gill)।
প্রথম ম্যাচে যদিও গিল খেলেছিলেন। সেই ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে করেছিলেন ৩৯ রান। তবে সেই ম্যাচেও দল জয়ের মুখ দেখতে পারেনি। রাজস্থান ম্যাচে তিনি ছিলেন না বলে অধিনায়ক বদল হয়। কিন্তু তাতে ম্যাচের ফলাফল বদল হয়নি। এবার প্রতিপক্ষ দিল্লি। তবে ওই ম্যাচে ফিরতে চলেছেন গিল, এমনটাই খবর। সুতরাং ৮ এপ্রিল দিল্লির বিরুদ্ধে মাঠে নামতে পারেন গিল।

ঘাড়ের চোটের কারণে বেশ অনেকদিন ধরেই ভুগছেন গিল। মাঝে বেশ কিছুদিন ভারতের জাতীয় দলেরও বাইরে ছিলেন চোটের কারণে। এই দীর্ঘদিনের সমস্যা ভোগাচ্ছে তাঁকে। তবে এখন সূত্রের খবর অনুযায়ী দিল্লির বিরুদ্ধে মাঠে প্রত্যাবর্তন ঘটতে চলেছে গিলের। তবে কোনও রকম ঝুঁকি নিতে চাইবে না দল আর সেই কারণে তিনি সম্পূর্ণ সুস্থ না হলে সেক্ষত্রে আর কিছুদিন অপেক্ষা করতে হতে পারে সমর্থকদের।
আরও পড়ুন: Manipur: ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি; পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে মণিপুর
তবে মুম্বইয়ের জন্য হয়ত স্বস্তির খবর যে আজকের ম্যাচে দলে ফিরতে চলেছেন হার্দিক। এমনটাই জানিয়েছেন দলের কোচ। তবে বৈভব ঝড়ের সামনে বুমরা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন এই ম্যাচে সেই দিকেই লক্ষ্য থাকবে সবার। এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটের সেরা বোলার কোন অস্ত্রে ঘায়েল করেন বৈভবকে সেই দিকেই তাকিয়ে থাকবেন ক্রিকেট সমর্থকরা। তবে তিনিও যে পুরো ফিট সেটাও জানিয়েছেন দলের কোচ (Shubman Gill)।


