Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই ভারতের কাছে প্রস্তুতির শেষ সুযোগ (Shubman Gill)।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের আগে চিন্তায় গিল (Shubman Gill)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রবিবারের ম্যাচ সিরিজ নির্ণায়ক। সেই ম্যাচেই গিলের সামনে বড় চ্যালেঞ্জ। আগের ম্যাচ জিতে নিউ জিল্যান্ড সিরিজে সমতা ফিরিয়েছে সুতরাং শেষ ম্যাচ জিততেই হবে ভারতকে সিরিজ জিততে হলে। শেষ ম্যাচ জেতার আগে ভারতীয় অধিনায়ককে ভাবাচ্ছে বেশ কিছু বিষয়। যার মধ্যে অন্যতম ভারতের বোলিং ও ফিল্ডিং দুর্বলতা। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত আর সেটিও টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ প্রস্তুতি ভারতের কাছে (Shubman Gill)।
দ্বিতীয় ম্যাচে রাজকোটে স্লো উইকেটে ভারত তুলতে পেরেছিল মাত্র ২৮৪ রান। যেটা কেএল রাহুল না থাকলে সম্ভব হতো না। দলের বিপর্যয়ের সময় ‘একা কুম্ভ’ হয়ে রক্ষা করেন ভারতের ব্যাটিং দুর্গ। সেঞ্চুরি করে দলকে পৌঁছে দেন সম্মানজনক স্কোরে। কিন্তু রান তাড়া করতে নেমে এই রান ডিফেন্ড করতে ব্যর্থ হন ভারতীয় বোলাররা। ইয়ং ও মিচেল জুটি তোলেন ১৬২ রান। সেখানেই ম্যাচ চলে যায় নিউ জিল্যান্ডের ঘরে। যা নিয়ে শুভমন বলেন, ‘মিডল ওভার্সে একটাও উইকেট পাইনি আমরা। তার পরে শেষ দিকে পাঁচজন প্লেয়ার যখন ৩০ গজের সার্কেলের মধ্যে, তখন কাজটা খুব কঠিন হয়ে যায়। আরও ১৫–২০ হাতে থাকলেও আমাদের হারতে হতো। আবার ব্যাটিংয়ে আমাদের লম্বা জুটি হয়নি। সেখানে মিডল ওভার্সে ওরা খুব ভালো ব্যাট করেছে।’

দ্বিতীয় ম্যাচে বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং ব্যর্থতাও দেখা গিয়েছিল। ক্যাচ মিস করেছেন ভারতীয় ফিল্ডাররা। যার ফল ভুগতে হয়েছে ভারতকে। এই বিষয়ে গিল বলেন, ‘থম ম্যাচেও আমরা বেশ কয়েকটা সুযোগ নষ্ট করেছিলাম। ফিল্ডিংয়ে আরও উন্নতি না করলে আমাদের ভুগতে হবে।’ প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেন। ১৩১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরেন তিনি। সেদিনের ম্যাচে ভারতের বোলারদের দিশেহারা মনে হয়েছে।
তবে ভারতীয় শিবিরের চিন্তর কারণ হিসেবে রয়েছে চোটের ভ্রুকুটি। ওয়াশিংটন সুন্দর চোট পেয়ে ছিটকে গিয়েছেন শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে। তাঁর বদলে দলে খেলানো হয় নীতিশ কুমার রেড্ডিকে। কিন্তু বল ও ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি তিনি। এই ম্যাচের পর প্রশ্নের মুখে জাদেজার ভূমিকাও (Shubman Gill)।


