Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটার তালিকায় একটি বুথে ৫৯৪ জনকে বিচারাধীন অবস্থায় রেখেছে নির্বাচন কমিশন(Sil SIR Prob)। এই তালিকা দেখার পরেই আতঙ্কে দিন কাটাচ্ছেন ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ফাঁসিদেওয়ার গ্রামের ভোটাররা।
নথি জমা হিয়ারিংয়ে (Sil SIR Prob)
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শুরু হয়েছিল এসআইআর। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের ২৭/১৬৩ নম্বর বুথের সাধারণ ভোটাররা বিভিন্ন নথি জমা দিয়েছিলেন হিয়ারিংয়ে।
তালিকায় ৫৯৪ জন বিচারাধীন (Sil SIR Prob)
২৮ তারিখ নির্বাচন কমিশনের তালিকা প্রকাশ হতেই। সেই বুথের বিএলও আবিদা খাতুন গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ভোটার তালিকা নিয়ে এসেই দেখতে পান ১৪০০ ভোটারের মধ্যে ৫৯৪ জনকে বিচারাধীন দেখানো হয়েছে। গ্রামের সাধারণ মানুষ সেই ভোটার তালিকায় দেখতে গিয়েই হতবাক হয়ে পড়েন।
আরও পড়ুন: Holi Security: দোল ও হোলি উৎসবে কলকাতায় ব্যাপক নিরাপত্তা, কী কী পদক্ষেপ লালবাজারের?
রমজান মাসেই আতঙ্ক (Sil SIR Prob)
চলছে পবিত্র রমজান মাস। সেই রমজান মাসেই আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তাদের প্রশ্ন সমস্ত নথি দেওয়ার পরেও কেন তাদের বিচারাধীন অবস্থায় দেখানো হচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসন বিষয়টির উপরে নজর দিক। বহুদিন ধরে তারা ভোট দিয়ে আসছেন তবুও কেন তাদের ভোটার তালিকায় এভাবে দেখানো হচ্ছে। রীতিমতো চিন্তায় ঘুম উড়েছে সেই গ্রামের সাধারণ মানুষের। সকাল হতেই ভিড় করছেন বিএলও-র বাড়িতে।-



