Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সাম্প্রতিক সময়ে সোনার (Silver ETF) পাশাপাশি রূপার দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই মূল্যবৃদ্ধির ফলে অনেকেই রূপায় বিনিয়োগ করার কথা ভাবছেন। তবে আগের মতো আর দোকানে গিয়ে রূপার গহনা বা বার কিনতে হবে না। আপনি চাইলে ঘরে বসেই ডিজিটালভাবে রূপায় বিনিয়োগ করতে পারেন, তাও খুব সহজ পদ্ধতিতে। এর জন্য আপনাকে সাহায্য করবে Silver ETF, যা এখন বিনিয়োগকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
সিলভার ETF কী? (Silver ETF)
Silver ETF বা সিলভার এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড একটি (Silver ETF) বিনিয়োগ তহবিল, যা রূপার সঙ্গে সম্পর্কিত। একে এক ধরনের মিউচুয়াল ফান্ড বলা যায়, যেখানে বিনিয়োগকারীদের অর্থ দিয়ে প্রকৃত রূপা কেনা হয়। প্রতিটি ইউনিট সাধারণত এক কেজি রূপার প্রতিনিধিত্ব করে। আপনি যখন এই ফান্ডে বিনিয়োগ করেন, তখন আপনি সরাসরি রূপা না কিনে, রূপার দামে ওঠানামা করা একটি ইউনিট কিনছেন।
কীভাবে করবেন বিনিয়োগ? (Silver ETF)
Silver ETF-এ বিনিয়োগ করতে হলে আপনার একটি Demat অ্যাকাউন্ট থাকতে হবে। এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি শেয়ার বাজারে যেমন শেয়ার কেনাবেচা করেন, ঠিক তেমনভাবেই সিলভার ETF কিনতে পারবেন। NSE বা BSE-এর মতো স্টক এক্সচেঞ্জ থেকে আপনি এই ইউনিটগুলো ক্রয় করতে পারেন।

এটি এমন এক প্রক্রিয়া, যেখানে আপনি রূপা হাতে না পেলেও, তার আর্থিক মূল্য পরিবর্তনের ওপর লাভ বা ক্ষতির সম্মুখীন হন। ফলে, রূপা ফিজিক্যালি রাখার কোনও ঝামেলা নেই, নেই সুরক্ষার চিন্তাও।
সিলভার ETF কেন বেছে নেবেন?
সিলভার ETF-এর সবচেয়ে বড় সুবিধা হল, এতে বিনিয়োগ করলে আপনি খাঁটি রূপায় অংশগ্রহণ করছেন। এখানে বিশুদ্ধতা নিয়ে কোনও সন্দেহ থাকে না। উপরন্তু, আপনি চাইলে অল্প পরিমাণ অর্থ দিয়েও শুরু করতে পারেন, যা সবার নাগালে বিনিয়োগের সুযোগ তৈরি করে।
আরও পড়ুন: Mamata Banerjee: মেয়েদের ক্ষেত্রে রাতে বাইরে যাওয়া নিয়ন্ত্রণ করা উচিত: মুখ্যমন্ত্রী
আরও একটি বড় সুবিধা হল, এটি আপনার বিনিয়োগ পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করে তোলে। শুধুমাত্র শেয়ার বা সোনায় না থেকে, রূপার মতো ধাতুতেও বিনিয়োগ ছড়িয়ে দেওয়া ঝুঁকি কমায় এবং দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা রাখে।


