Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমে জোরকদমে চলছে কাজ (SIR)। নির্বাচন কমিশনের নির্দেশে গত মঙ্গলবার থেকে রাজ্যের সর্বত্র শুরু হয়েছে ফর্ম বিলির কাজ, যা মাত্র ছয় দিনের মাথায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। রবিবার পর্যন্ত প্রায় পাঁচ কোটি ফর্ম বিতরণ করা হয়েছে। কমিশনের হিসাব অনুযায়ী, রাজ্যে মোট ভোটারের সংখ্যা প্রায় ৭.৬৬ কোটি। সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যেই ফর্ম বিতরণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

এগিয়ে তৃণমূল ও বিজেপি (SIR)
ভোটার তালিকা সংশোধনের পাশাপাশি বুথ লেভেল এজেন্ট নিয়োগের ক্ষেত্রেও এবার গতি এসেছে। রাজনৈতিক দলগুলির তরফে ইতিমধ্যেই হাজার হাজার বিএলএ নিয়োগ সম্পন্ন হয়েছে। তৃণমূল কংগ্রেস নিয়োগ করেছে ৪২,৯০৬ জন বিএলএ বিজেপি নিয়োগ করেছে ৪১,০৬৭ জন বিএলএ সিপিএম এর বিএলএ সংখ্যা ৩২,০২১ জন কংগ্রেস নিয়োগ করেছে ৯,০৭৪ জন বিএলএ ফরওয়ার্ড ব্লক এর বিএলএ সংখ্যা ১,১০৯ জন বহুজন সমাজবাদী পার্টি নিয়োগ করেছে ৯ জন বিএলএ কমিশনের নিয়ম অনুযায়ী, প্রতিটি বুথে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের অনুমোদিত বিএলএ উপস্থিত থাকবেন। তাঁদের সই ছাড়া কোনো নথি বা তথ্য কমিশনের কাছে বৈধ বলে গণ্য হবে না।

এখন মূল কাজ শুরু (SIR)
ফর্ম বিলির পরবর্তী ধাপই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের ফর্ম পূরণ করে তা বুথ লেভেল অফিসার (BLO)-এর হাতে জমা দিতে হবে। এরপর BLO কমিশনের নির্ধারিত অ্যাপে তথ্য আপলোড করবেন। এই তথ্য যাচাইয়ের ভিত্তিতেই প্রস্তুত হবে নতুন ভোটার তালিকা। আগামী ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এরপর শুরু হবে আপত্তি ও সংশোধনের প্রক্রিয়া, যেখানে বিএলএদের উপস্থিতি এবং ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: Pumpkin Face Pack: পাকা কুমড়ো শুধু খাবেন না, মুখেও মাখুন…
সব বুথে বিএলএ নিয়োগ সম্পূর্ণ করা
নির্বাচন কমিশনের খাতায় নিবন্ধিত বিএলএদের সই ছাড়া কোনো ধাপ এগোবে না এই বাস্তবতা উপলব্ধি করে এখন সব রাজনৈতিক দলই দ্রুত গতিতে নিজেদের বুথ সংগঠন শক্ত করছে। তৃণমূল কংগ্রেস শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও, এখন বিএলএ নিয়োগে গতি পেয়েছে দলটি। বিজেপি, সিপিএম এবং কংগ্রেসও একইভাবে প্রতিটি বুথে অনুমোদিত প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করতে ব্যস্ত। নির্বাচন কমিশনের এক কর্তা জানিয়েছেন, “এই বিশেষ নিবিড় সংশোধনের প্রতিটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএলএদের উপস্থিতি ছাড়া কোনো তথ্য বা আপত্তি কমিশনের কাছে গ্রহণযোগ্য হবে না।”



