Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পদবি-হীন পরিষদীয় মন্ত্রী। এমনটাই ঘটেছে শোভনদেব চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে। Sir-এর খসড়া তালিকা প্রকাশ হয়েছে আর তাতে শোভনদেব বাবুর ছেলের নামে পাশে পিতার নাম হিসেবে রয়েছে, শোভনদেব। বাবার কোনও পদবি নেই(SIR Draft)।
পদবি-হীন মন্ত্রী শোভনদেব (SIR Draft)
বুধবার যখন কমিশনের তদারকিতে নজরুল মঞ্চে প্রশিক্ষন হচ্ছে মাইক্রো অবজারভারদের সেইসময় জানা গেল পদবি হারিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন সেকথা নিজ মুখে জানালেন শোভনদেব বাবু। তিনি জানান কমিশনের যে খসড়া প্রকাশিত হয়েছে তাতে তাঁর পুত্র সায়নদেবের নামের পাশে পিতার নাম হিসেবে লেখা আছে শুধুই শোভনদেব। কোনও পদবি নেই। স্বাভাবিকভাবেই বিএলও প্রয়োজনীয় শংসাপত্র নিয়ে দেখা করতে বলেছেন শোভনদেব পুত্রকে। ঘটনার জন্য কমিশনের তাড়াহুড়োকেই দায়ী করেছেন পরিষদীয় তথা কৃষিমন্ত্রী।

বিভ্রাটের তালিকা ছোট নয় (SIR Draft)
শুধু শোভনদেব চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেই নয়,খসড়া প্রকাশিত হওয়ার পর একটি পোস্ট সোশাল মিডিয়ায় করেছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পুত্র অতীশ আজিজ। সেখানে দেখা যায় মহম্মদ সেলিম ও আজিজের শেষের নাম বা পদবি রয়েছে অবস্থি, যা ঘটনাচক্রে ব্রাহ্মণ পদবি। আবার ডানকুনি পুরসভার এক জীবিত কাউন্সিলরের নাম এসেছিল মৃত হিসেবে। অনেকেই প্রশ্ন রাজ্যের রাজনৈতিক পরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে যদি এমন হয় তাহলে সাধারণ মানুষের অনেককেই তো এই সমস্যায় পড়তে হয়েছে নিশ্চয়।



